1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজাপুরে অপরাধ প্রতিরোধে প্রতিবাদী মিছিল-সমাবেশ ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের পদচারণা রেদওয়ান তালুকদারের শিবচর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে কামাল জামান মোল্লার মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ব শত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে জখম চর সোনারামপুর বাঁচাতে ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তরী বাংলাদেশের প্রতিবাদ কর্মসূচি স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন ও নতুন বাংলাদেশের অঙ্গীকার প্রধানমন্ত্রীর বর্ষা এলেই ডুবে যায় রাস্তা, নৌকা ছাড়া চলাচলের উপায় নেই হাওরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি

রাজাপুরে অপরাধ প্রতিরোধে প্রতিবাদী মিছিল-সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

‘সবাই মিলে এক আওয়াজ, রুখবো অপরাধ, গড়বো সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাট বন্দরে এ কর্মসূচির আয়োজন করে ৫ নম্বর ওয়ার্ড নিরাপত্তা ও ঐক্য পরিষদ এবং সর্বস্তরের জনগণ।

পুটিয়াখালী মীরের হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হেমায়েত মীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল ও সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম।

সমাবেশে বক্তব্য দেন গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড ঐক্য ও সুরক্ষা পরিষদের মো. আমিনুল ইসলাম, পুটিয়াখালী ৫ নম্বর ওয়ার্ড ঐক্য ও সুরক্ষা পরিষদের সভাপতি মো. শাহাদাত মীরা, স্থানীয় মো. আজিজ মাস্টার ও প্রবাসী মো. রোমান তালুকদার। ও মাসুম হাওলাদার বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে পুটিয়াখালী মীরের হাট বাজারে একটি সংক্ষিপ্ত প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট