1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজনীতি ডেস্কঃ

একটি টেলিভিশন টকশোতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির আহ্বায়ক নাঈম আহমাদ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

নাঈম আহমাদ বলেন, এটি নিলুফার চৌধুরী মনির প্রথম বিতর্কিত বক্তব্য নয়। এর আগেও তিনি জাকাতের টাকার চেয়ে চাঁদাবাজি বেটার বলে মন্তব্য করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহসালার শহীদ ওসমান হাদীকে গিনিপিগ বলে আখ্যায়িত করার ধৃষ্টতা দেখিয়েছেন। এসব বক্তব্য প্রমাণ করে, তিনি ধারাবাহিকভাবে জুলাইয়ের চেতনা ও গণমানুষের মূল্যবোধকে অবমূল্যায়নের চেষ্টা করে আসছেন।

জেডিপির আহ্বায়ক আরও বলেন, নিলুফার চৌধুরী মনির মতো একজন প্রকাশ্য জুলাইবিরোধী ব্যক্তিকে বিএনপি নেতৃত্ব কতটা প্রশ্রয় দেয়, সেটিই এখন বড় প্রশ্ন। দেশের মানুষ এখন দেখার অপেক্ষায় রয়েছে—বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন বক্তব্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন কি না এবং নিলুফার চৌধুরী মনিকে দলীয় পদ-পদবি থেকে অপসারণ করেন কি না।

বিবৃতিতে বলা হয়, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ মেহের আফরোজ শাওনের সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্যের সঙ্গে নিলুফার চৌধুরী মনির বক্তব্যের সময়গত ও বক্তব্যগত মিল উপেক্ষা করার সুযোগ নেই। শেখ হাসিনা, মেহের আফরোজ শাওন এবং নিলুফার চৌধুরী মনির জুলাইবিরোধী যুগপৎ অবস্থান ও বক্তব্য একটি পরিকল্পিত বা ডিজাইনড অপতৎপরতার অংশ বলেই প্রতীয়মান হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও বিএনপির নীতিনির্ধারণী মহলের গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা প্রয়োজন।

জেডিপি আহ্বায়ক উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-এই দুই ঐতিহাসিক অধ্যায়কে অবমূল্যায়ন করে কোনো গণমুখী রাজনীতি বাংলাদেশে চলবে না। তাই মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানকেও বিএনপিকে যথাযথ মর্যাদা দিতে হবে। অন্যথায় দলটি দ্রুত জনসমর্থন হারানোর ঝুঁকিতে পড়বে। তারা আশা করেন, বিএনপি নিলুফার চৌধুরী মনির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দলীয় সকল পদ-পদবি থেকে অপসারণ করবে এবং দ্ব্যর্থহীনভাবে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট