1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রীড়া ভাতা পাচ্ছেন আরো ১৭১ ক্রীড়াবিদ

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

প্রথম দফায় ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় নিয়ে আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ আরো ১৭১ জনকে এই কর্মসূচিতে যোগ করা হচ্ছে। তাতে সংখ্যাটা দাঁড়াবে ৩০০ জনে। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় চালু হওয়া এই কর্মসূচিতে ক্রীড়াবিদদের মাসিক এক লাখ টাকা ভাতা ও বিশেষ কার্ড প্রদান করা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য বছরে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এই অর্থবছরে ৩০০ জনকেই দেওয়া হবে। আজ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলকে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান করা হবে। ফুটবলারদের সঙ্গে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের অপেক্ষায় থাকা জাতীয় নারী হকি দলকে।

প্রথমবার এশিয়ান গেমস বাছাই খেলতে আগামীকাল ইন্দোনেশিয়া যাচ্ছেন মেয়েরা। আন্তর্জাতিক আসরে অভিষেকের আগেই ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে হকির মেয়েদের। এ ছাড়া সদ্য পাকিস্তান থেকে দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে স্বর্ণজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলাম জয় পাবেন স্পোর্টস কার্ড ও এক লাখ টাকা করে নগদ পুরস্কার।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান গতকাল বলেছেন, ‘রবিবার বিভিন্ন ডিসিপ্লিনের আরো ১৭১ জনকে দেওয়া হবে।

এই অর্থবছরে এটা দ্বিতীয় ধাপ, অর্থাৎ আগামী জুন পর্যন্ত আমরা সব মিলিয়ে ৩০০ জনকে দিচ্ছি। যাঁরা এবার কার্ড পাচ্ছেন তাঁরা মাসিক এক লাখ টাকা করে ভাতা পাবেন জুন পর্যন্ত। পারফরম্যান্স অনুসারে নতুন অর্থবছরে তাঁরা থাকবেন বা পারফরম্যান্স মূল্যায়ন করব এবং সেই সঙ্গে সংখ্যাটা আশা করছি আরো বাড়বে। ৫০০ হয়তো হবে আগামী অর্থবছর থেকে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট