1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

দ্বৈত নাগরিকত্ব নিয়ে সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের কত জন?

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতায় থাকা প্রার্থীদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া শুরু করেছেন—এমন ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন, ফলে তারা নির্বাচনে অংশ নিতে বাধা থাকছে না।

রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত আপিলে থাকা মোট ২৩ জন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেয় ইসি। এর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, একজনের বিষয়ে রায় স্থগিত এবং বাকি ২০ জনের প্রার্থিতা বহাল রাখা হয়।

শুনানিতে অনুপস্থিত থাকার কারণে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেনের ক্ষেত্রে তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া যাচাইয়ের জন্য রায় স্থগিত রাখা হয়েছে। তবে কমিশন সূত্র জানিয়েছে, তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।

দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। তালিকায় আছেন জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থীরা। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—ঢাকা-১ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, ফরিদপুর-২ বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, ফেনী-৩ বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ স্বতন্ত্র জহিরুল ইসলাম, রংপুর-১ জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী, যশোর-২ জামায়াতের মোসলেম উদ্দীন ফরিদসহ বিভিন্ন আসনের মোট ২০ জন প্রার্থী। এদিকে, ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

রোববার দুই দফায় অনুষ্ঠিত শুনানিতে মোট ৬৩ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল থেকে ২১টি মঞ্জুর, মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে করা ২টি মঞ্জুর এবং ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো ধরনের পক্ষপাত ছাড়াই আইনি প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমাদের বিচারিক কার্যক্রমে কোনো অন্যায় হয়নি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট