1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সেশনজটের মাঝেই শিক্ষার্থীদের সুখবর দিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্কঃ

সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার চার মাস পর অবশেষে শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনের কারণে দীর্ঘ এক বছরের সেশনজটে পড়া সাত কলেজে একযোগে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভা ও ওরিয়েন্টেশন। এর মধ্য দিয়ে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমে ফেরার পথ খুলে গেল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাত কলেজের প্রতিটি কলেজের সব বিভাগে একযোগে ক্লাস শুরু হয়। ঢাকা কলেজসহ অন্যান্য কলেজে নিজ নিজ বিভাগে ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নেন নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, সরকারি সাত কলেজ নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়াধীন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আলাদা করে পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের ক্লাস রুটিন, সিলেবাস ও একাডেমিক কার্যক্রমের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির আহমেদ বলেন, আজ আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। প্রথম দিনের অভিজ্ঞতা ভালো লেগেছে। সবাই মিলে পরিচয় হয়েছে, পরিবেশও ছিল স্বাভাবিক ও ইতিবাচক। অনেক অনিশ্চয়তার পর অবশেষে ক্লাস শুরু হওয়াটাই সবচেয়ে স্বস্তির। আজ ক্লাসে আমাদের রুটিন ও সিলেবাস বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কবে থেকে নিয়মিত ক্লাস চলবে, সেটাও জানানো হয়েছে। এতে শিক্ষার্থীদের অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।

তিনি আরও বলেন, আগের মতো ক্ষোভের জায়গা এখন আর নেই। কিছু বিষয়ে আগে আমাদের দাবি ও শিক্ষকদের অবস্থানের মধ্যে অমিল ছিল। তবে এখন আমরা সবাই সামনে এগোতে চাই। শিক্ষকরা অবশ্যই তাদের জায়গায় সম্মানিত থাকবেন, আর শিক্ষার্থী হিসেবে আমরাও তাদের সম্মান জানাই। শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ ও প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, শুরুর দিকে কিছু ক্ষেত্রে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ঘাটতি ছিল। তবে এখন একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরছে। আমরা আশা করছি সামনে আর বড় কোনো জটিলতা হবে না।

প্রথম বর্ষের পরীক্ষার প্রসঙ্গে তিনি জানান, ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল। সেই হিসাবে বর্তমান শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রায় আট মাস সময় হাতে রয়েছে। নিয়মিত ক্লাস চললে নির্ধারিত সময়ের মধ্যেই সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারকে রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট