1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে নিজ মাকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবেশীকে কুপিয়ে জখম,ছেলের বিরুদ্ধে বাবা দিলেন জবানবন্দি মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল,পানি-স্যালাইন বিতরণ বগুড়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক সম্মেলন ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাধ্যমিক শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি সিরিজ নির্ধারণী ম্যাচে বড় পুঁজি সংগ্রহ শান্তদের ডিএনসির অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার জহির সিন্ডিকেটে বন্দি ডিমলার সরকারী খাদ্য বিভাগ রাজাপুরে খাল পুনঃখনন পরিদর্শনে ইউএনও ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থ সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন জ্বালানী সংকটের পাশাপাশি, তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল মাদারীপুরবাসি ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী আজ বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার

মাধ্যমিক শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্কঃ

বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনায় অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এপ্রিল-২০২৬ কর্মসূচিতে সহযোগিতা করতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশ এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২ মে বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। এ আয়োজনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদেরকে ৬টি পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে—

এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।

নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট