1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে নিজ মাকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবেশীকে কুপিয়ে জখম,ছেলের বিরুদ্ধে বাবা দিলেন জবানবন্দি মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল,পানি-স্যালাইন বিতরণ বগুড়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক সম্মেলন ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাধ্যমিক শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি সিরিজ নির্ধারণী ম্যাচে বড় পুঁজি সংগ্রহ শান্তদের ডিএনসির অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার জহির সিন্ডিকেটে বন্দি ডিমলার সরকারী খাদ্য বিভাগ রাজাপুরে খাল পুনঃখনন পরিদর্শনে ইউএনও ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থ সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন জ্বালানী সংকটের পাশাপাশি, তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল মাদারীপুরবাসি ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী আজ বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার

ফরিদপুরে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পাবনার ফরিদপুর উপজেলায় গত ১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রকাশিত ফরিদপুরে বাড়ি ছাড়া বিধবা আমেনা সহযোগিতা চায় সংবাদের বিরুদ্ধে ফরিদপুর প্রেসক্লাবে গতকাল বিকালে ৫ টায় সাংবাদিক সম্মেলন করেন খলিশাদহ গ্রামের মুরাদ ও আলম।
সংবাদ সম্মেলনে মুরাদ ও আলম দুই ভাই সহ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনে মুরাদ বলেন,জায়গার দাবীকারীনি আমেনা খাতুনের বাড়ি খলিশাদহ মৌজায় এবং বনওয়ারীনগর ইউনিয়নে। কিন্তু আমি আমার দোকান ঘর নির্মান করছি ডেমড়া ইউনিয়নের পাচুরিয়াবাড়ি মৌজার নদীর মধ্য যা পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত জায়গা।উক্ত জায়গা জৈনক মানিক ঐ জায়গায় দীর্ঘ ২০ বছর যাবতৎ দোকান ঘর নির্মান করে ব্যবসা করছিল। সম্প্রতি ঘরটি ঝড়ে পরে গেলে নতুন করে ঘর নির্মান করতে গেলে আমেনা খাতুন বাধা প্রদান করেন।
এই সংবাদ সম্মেলনের সূত্র ধরে আরো বিস্তারিত এ প্রসঙ্গে জানতে চাইলে ফরিদপুর উপজেলার সার্ভেয়ার মো: মনোয়ারুজ্জামান বলেন,খলিশাদহ গ্রামের আমেনা খাতুন উপজেলা নির্বাহী স্যারের নিকট একটি লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে সরজমিন তদন্ত করার নির্দেশ প্রদান করলে আমি সেখানে পরিদর্শনে দিয়ে দেখতে পায়,অভিযোগ কারীর বাড়ি বনওয়ারীনগর ইউনিয়নে খলিশাদহ  মৌজায় অপরদিকে দোকানঘরটি নির্মিত হচ্ছে সেটি ডেমড়া ইউনিয়নের পাচুরিয়াবাড়ি মৌজায় অবস্থিত। আমেনা খাতুন কোনভাবেই তার নিজ মালিকানা বাদী করতে পারে না।
সরজমিনে গিয়ে সাংবাদিকরা এর সত্যতা প্রমাণ পায়।  অভিযোগ কারী আমেনা খাতুনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নি এবং তার সাথে মুটো ফোনে ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আবুল কালাম আজাদের সাথে মুটো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,দোকান ঘর নির্মান কে কেন্দ্র করে আমেনা খাতুনকে নির্যাতন করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আমেনা খাতুনের ভাসুরের ছেলে মো. শামসুল ও দুলাল বলেন,আমেনা খাতুনকে কোন প্রকার নির্যাতন ও ঘর হতে বের করা হয়নি বা এমন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো: রেজাউল করিম বলেন, উভয় পক্ষকে সঙ্গে করে নিয়ে উক্ত জায়গার জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ করলে এই সমস্যা সমাধান হবে বলে আশাবাদ রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট