1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে নিখোঁজের পর ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা নওগাঁ শহর সহ কয়েকটি উপজেলার রাস্তা ঘাট বৃষ্টির ঢলের পানিতে সয়লাব ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

উত্তরের শান্ত জনপদ রংপুরের মিঠাপুকুরে এখন মাদক এবং অনলাইন জুয়ার এক ভয়ংকর জনপদে পরিণত হয়েছে। একদিকে সীমান্ত দিয়ে আসা মাদকের জোয়ার, অন্যদিকে স্মার্টফোনের স্ক্রিনে অনলাইন ক্যাসিনোর মরণনেশা এই দ্বিমুখী আক্রমণে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে হাজারো তরুণ-তরুণী। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, উপজেলার গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি পাড়া-মহল্লায় এখন মাদকের ডিলার ও জুয়ার এজেন্টদের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। ভৌগোলিক অবস্থানের কারণে মিঠাপুকুর এলাকাটি মাদক পাচারের প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারত সীমান্ত সংলগ্ন হিলি দিয়ে আসা নিষিদ্ধ ফেনসিডিল,ইয়াবা,হেরোইন এবং জীবনঘাতী অ্যাম্পুল ইনজেকশন প্রতিনিয়ত এই জনপদ দিয়ে দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে। অনুসন্ধানে জানা গেছে, মাদক পাচারে এখন ব্যবহার করা হচ্ছে নারী ও শিশুদের। তারা শরীরের বিভিন্ন অঙ্গে মাদকদ্রব্য সেট করে সাধারণ যাত্রীবাহী বাস, ট্রাক বা সিএনজিতে করে নির্বিঘে নবাবগঞ্জ হয়ে বগুড়া, ঢাকা ও রংপুরে পাচার করছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিতে কিছু চালান ধরা পড়লেও, মূল হোতারা অধরাই থেকে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, “থানার পার্শ্ববর্তী অনেক এলাকায় প্রভাবশালীরা মাদকের ডিলারশিপ নিয়ে বসেছে, যারা নির্ভয়ে দিন-রাত সরবরাহ বজায় রাখছে। “মাদকের পাশাপাশি বর্তমানে সবচেয়ে বড় আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে অনলাইন জুয়া মতো আন্তর্জাতিক জুয়ার সাইটগুলোতে বুঁদ হয়ে থাকছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। স্মার্টফোন এবং উচ্চগতির ইন্টারনেটের অপব্যবহার করে ভিপিএন এর মাধ্যমে এসব সাইটে প্রবেশ করছে তারা। এই জুয়ার প্রধান জ্বালানি হিসেবে কাজ করছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। মিঠাপুকুরে শতাধিক ‘মাস্টার এজেন্ট’ সক্রিয় রয়েছে, যারা বিকাশ বা নগদের মাধ্যমে জুয়াড়িদের থেকে টাকা সংগ্রহ করে ডিজিটাল ব্যালেন্স দিচ্ছে। লোভনীয় অফার আর সহপাঠীদের পাল্লায় পড়ে সর্বস্বান্ত হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তানরা। জুয়ায় হেরে অনেকে চুরিতে লিপ্ত হচ্ছে, আবার কেউ কেউ রাতারাতি সম্পদশালী হওয়ার স্বপ্নে সর্বস্ব বিক্রি করে পথে বসছে। যদিও পুলিশ মাঝেমধ্যে অভিযান চালায়, তবে স্থানীয়দের মতে, প্রশাসনের নিম্নপর্যায়ের কিছু সদস্যের সাথে মাদক ও জুয়াড়ি চক্রের গোপন যোগসাজশ রয়েছে। ফলে অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যায়। বিশেষ করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ইদানীং মাদকের উন্মুক্ত ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। এলাকার বিশিষ্টজনরা বলছেন, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে বাংলাদেশে এখনও আধুনিক ও কঠোর আইনের অভাব রয়েছে। এই আইনি সীমাবদ্ধতাকে পুঁজি করে অপরাধীরা একটি বিশাল ‘মানি লন্ডারিং’ নেটওয়ার্ক তৈরি করেছে, যার মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। মাদক ও জুয়ার এই জোড়া ছোবল কেবল শারীরিক বা মানসিকভাবে যুবসমাজকে পঙ্গু করছে না, বরং অপরাধ প্রবণতা বাড়িয়ে সামাজিক কাঠামো তছনছ করে দিচ্ছে। মিঠাপুকুরের সচেতন নাগরিক সমাজের দাবি উপজেলার চিহ্নিত মাদক স্পটগুলোতে নিয়মিত ও বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা। অনলাইন জুয়ার সাথে জড়িত মোবাইল ব্যাংকিং এজেন্টদের দ্রুত আইনের আওতায় আনা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো। পরিবারের সন্তানদের চলাফেরার ওপর অভিভাবকদের কঠোর নজরদারি নিশ্চিত করা। মিঠাপুকুর উপজেলার এই ভয়াল পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে,অচিরেই এই জনপদ মেধা ও জনশক্তি হারিয়ে এক গভীর সংকটে নিমজ্জিত হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট