1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৪

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার করে চারজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নওগাঁ জেলার মান্দা ও নওগাঁ সদর থানাধীন বিভিন্ন এলাকায় একযোগে মোট ৭টি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারটি মোবাইল কোর্ট মামলায় চারজন আসামিকে দণ্ড দেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন,জীবন কৃষ্ণ চৌহান (২৬), মোঃ আলিফ (২৫), মোঃ বুলবুল (৪০) এবং মোঃ শাওন ইসলাম (৩০)। তারা সবাই নওগাঁ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

তিনি বলেন,“মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইনের আওতায় এনে মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, যাতে সমাজে একটি স্পষ্ট বার্তা যায়।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন বলেন,“নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সাধারণ জনগণকে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট