1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ঘন কুয়াশার কারণে সারাদেশের নদী ও নৌপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার পর থেকে ঢাকা, চাঁদপুর, বরিশাল, ভোলা ও দক্ষিণাঞ্চলের অন্যান্য নৌরুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি জানান, রাতের বেলায় হঠাৎ করে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ অবস্থায় চলমান লঞ্চ ও অন্যান্য নৌযানকে নিকটবর্তী নিরাপদ স্থানে নদীর পাড়ে নোঙর করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও ঘন কুয়াশার কারণে নৌপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় চারজন প্রাণ হারান এবং কয়েকজন আহত হন। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে মাঝনদীতে ডুবো অবস্থায় ভাসতে থাকে।

দুর্ঘটনার পর শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ জব্দ করে কর্তৃপক্ষ। এ ঘটনায় চারজন স্টাফকে আটক করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট