1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

মাদারীপুর-১ আসনে মনোনয়ন বঞ্চিত কামাল জামান মোল্লার সমর্থনে বিশাল মশাল মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নেতা কামাল জামান মোল্লাকে মনোনয়ন না দেওয়া ও পূর্বে প্রদত্ত তার নমিনেশন স্থগিতের প্রতিবাদে শিবচরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মশাল মিছিল।

শুক্রবার সন্ধ্যায় শিবচরের হাতিরবাগান মাঠ থেকে ৭১ সড়ক পর্যন্ত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ মশাল মিছিল বের হলে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলকারীদের একটাই দাবি মনোনয়ন ফিরিয়ে দিন কামাল জামান মোল্লাকে।

মনোনয়ন বঞ্চিত হওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কামাল জামান মোল্লা বলেন
আমাকে শিবচরে জনগণের দাবির ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়েছিল। কিন্তু একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে সেই মনোনয়ন স্থগিত করিয়ে অন্য একজনকে মনোনয়ন দিয়েছে—আমি জানি না উনাকে কে বা কারা মনোনয়ন দিয়েছে। শিবচরের জনগণ তাকে চায় না।

তিনি আরও বলেন আমি ১৭ বছর রাজপথে আছি। বিএনপির এমন কোন কর্মসূচি, মিছিল বা সংগ্রাম নেই যেখানে আমি অংশ নেইনি। দলের জন্য জেল খেটেছি, ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়েছে, নির্যাতন সহ্য করেছি। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম সবসময়। কিন্তু যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তিনি শিবচরে কোনো মিছিল-মিটিং করেননি।

কামাল জামান মোল্লা দাবি করেন শিবচরে যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে এখানে বিএনপির এমপি হারাবে। এতে আওয়ামী লীগ আরও শক্ত অবস্থানে যাওয়ার সুযোগ পাবে। আর আমাকে মনোনয়ন দিলে শিবচরে আওয়ামী লীগ কোন সুযোগই পাবে না।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, শিবচরের তৃণমূল বিএনপি কামাল জামান মোল্লার পক্ষে ঐক্যবদ্ধ। হঠাৎ করে বাইরে থেকে আরেক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে তৃণমূলের কেউ চেনেন না এবং যিনি দীর্ঘদিন এলাকার রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।

মিছিল চলাকালীন স্লোগান ওঠে:শিবচরের দাবি এক, কামাল জামান মোল্লা এমপি হোক নমিনেশন ফিরিয়ে দাও, তৃণমূলের সিদ্ধান্ত মানো।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ। কয়েক হাজার মানুষ হাতে মশাল নিয়ে একসঙ্গে হাঁটেন। পুরো শিবচরে উৎসবমুখর, কিন্তু ক্ষুব্ধ জনমত দৃশ্যমান ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট