1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

র‌্যাবের যৌথ অভিযানে প্রতিবন্ধীকে ধর্ষণের আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
নীলফামারীতে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার।
মামলা সুত্রে জানাগেছে – ভিকটিম একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। আর প্রায় সময় বাড়ীর বাহিরে একাকী অবস্থান ও ঘোরাফেরা করে। ভিকটিমের এই দূর্বলতার সুযোগে গত ইং ৩১/১০/২০২৫ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় ধৃত আসামি ভিকটিমকে কৌশলে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা স্থানে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভিকটিমকে নানা ধরনের ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। এছাড়াও জানা যায় যে, আসামি ভিকটিমকে পূর্বেও বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে নীলফামারী জেলা সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং ০৩,তাং-০৩/১১/২০২৫ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-২০০৩) এর ৯(১)।ঘটনাটি উক্ত এলাকায় জনরোষ ও চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয় জনতা এই ঘটনার প্রতিবাদে এবং আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য মানববন্ধনও করে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তা ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকাল ০৩.২০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি যৌথ চৌকস আভিযানিক দল জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন জনৈক মোঃ ফিরোজ (৪৫), পিতা- মোঃ ফয়জুল এর বসতবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে আসামী মোঃ আমিনুল ইসলাম @ আমুল (৫১), পিতা- মৃত বালিয়া, সাং- শ্বাষকান্দর (কুটিপাড়া), থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট