1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

মাদারীপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ.ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে শনিবার, ১১ ই অক্টোবর সকালে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মাদারীপুর জেলা শাখার আলোচনা সভা। সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা উক্ত অনুষ্ঠানে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব সহ বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোখলেছুর রহমান। এতে প্রধান অতিথির আসন গ্রহন করে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ফরিদপুর অঞ্চলের পরিচালক এ্যাডভোকেট মোঃ আজমল হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর সদর-২ আসনের আসন্ন নির্বাচনে দলের ঘোষিত প্রার্থী মাওলানা আব্দুস সোবহান, মাদারীপুর সদরের মস্তাফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, জেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ এনায়েত হোসেন, নায়েবে আমীর আব্দুর রহিম সহ মাদারীপুর সদর উপজেলা সহ অন্যান্য আরো ৪ টি উপজেলা থেকে আগত আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুন্দর জাতি ও সুন্দর দেশ গঠনে আদর্শ শিক্ষকের কোনো বিকল্প নাই, শিক্ষা যেমন জাতির মেরুদন্ড তেমনি শিক্ষকরাও জাতির অন্যতম একটি মেরুদন্ড, পৃথিবীর প্রায় সকল দেশেই শিক্ষকদের মর্যাদা ও তাদের বেতন-ভাতা সবচেয়ে বেশী। পক্ষান্তরে এর উল্টা চিত্র আমাদের বাংলাদেশে, শিক্ষকের মর্যাদার কথা বলতেও কষ্ট লাগে, তাদের বেতন-ভাতা পৃথিবীর সকল দেশের চাইতে কম। তারা আরো বলেন, বিগত পতিত আওয়ামী সরকারের ১৫ বছরের দুঃশাষণামলে কোনো সেক্টরেই মানুষের কোনো স্বাধীনতা, সম্মান, বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, মান- মর্যাদা ছিলো না, বিরোধীদল নিধন করা, গুম,খুন করা, মিথ্যা হামলা-মামলা দিয়ে হয়রাণি করা, হত্যা করাই ছিলো মনে হয় তাদের প্রধান উন্নয়ন প্রকল্প । আর সৎ, আদর্শবান, সুশিক্ষিত, দেশপ্রেমিক, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মর্যাদা দেয়া তাদের কাছে ছিলো নগণ্য, তাদের ন্যায্য পারিশ্রমিক, বেতন-ভাতা ছিলো পৃথিবীর মধ্যে সবার নীচে। এমনকি তারা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ অবস্থান, সভা-সেমিনার, অনশন ও মানবন্ধনেের মতো শান্তিপূর্ণ কর্মসূচীতেও তারা হামলে পড়তো। আমরা আশা করেছিলাম ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে সরকার শিক্ষকদের সেই দূর্দশার কথা বিবেচনা করে তাদের ন্যায্য পারিশ্রমিক ও অধিকার ফিরিয়ে দিবেন কিন্তু তারও তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জনগনের ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর নির্বাচনে বিজয় অর্জন করে সরকার গঠন করতে পারলে শিক্ষকদের সবার উপরে মর্যাদা দেয়া হবে, তাদের ন্যায্য বেতন-ভাতা প্রদান করা হবে। অনুষ্ঠানের শেষে বক্তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর পদ্ধতির বাস্তবায়ন এবং এ ব্যাপারে একটি গণভোট আয়োজনের দাবী জানান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

নির্বাচনের ব্যাপারে আদায়ের সংগ্রামে, রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গেলে সাবেক পতিত স্বৈরাচারী ফ্যাসিষ্ট ও দেশ থেকে পালিয়ে যাওয়া সরকারের কতিপয় পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, লগি-বৈঠা লীগের মতো সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে শিক্ষকদের লাঞ্ছিত, মারধর, হামলা-মামলা সহ নানানভাবে নাজেহাল করেছে। শেষ পর্যন্ত ঐ জালিম সরকারের পরিণতি হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে জান বাঁচানোর মধ্য দিয়ে। এখন বিদেশে বসে এদেশকে অস্থিতিশীল করতে তারা সকল প্রকার নিষ্ফল চক্রান্ত-ষড়যন্ত্র করছে, গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধের পরেও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট