1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা

বিবেকবোধ থেকে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান সারজিসের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

আলোকিত টিভি ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিবেকবোধ থেকে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ভোটারদের উদ্দেশে তিনি লিখেছেন- ‘নাজিরাবাজার, স্টার কাবাব, এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব আরো অনেক কোরাম বা ইজম! সবকিছু আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্তই মনে রাখবেন। ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।’

তিনি উল্লেখ করেন, ‘যোগ্যতা মানে এটা নয়- কার সিজিপিএ কত কিংবা কে ওই বিষয়ে কতটা দক্ষ। ওই বিষয়ে তার কিছুটা ধারণা থাকতে হবে এটা যেমন ঠিক তেমনি এটাও মনে রাখতে হবে- আপনি এখানে একাডেমিশিয়ান নির্বাচিত করছেন না। আপনি আপনার লিডার নির্বাচিত করছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব নির্বাচিত করছেন।’ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কিছু বিষয়ে মাথায় রাখবেন। আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপোসহীন থাকবে, সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায়ে ক্ষমতার সাথে চোখে চোখ রেখে কথা বলবে।’

তার মতে, ‘ইশতেহার দেওয়া, নির্বাচিত হওয়া আর দাবি আদায় করে নিয়ে এসে বাস্তবায়ন করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।’

ভোটারদের বিবেকবোধের সঙ্গে ন্যায়বিচার করার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘আপনি ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেকবোধের সাথে যতটুকু ন্যায়বিচার করবেন, আগামীর বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায়বিচার প্রত্যাশা করবেন।’

শেষে তিনি ডাকসুর জয় কামনা করে লেখেন- ‘ডাকসুর জয় হোক।’

মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

এবার ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট