1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

ভাই হত্যার সাক্ষ্য ঠেকাতে কৃষকের সর্বনাশ? শৈলকুপায় কেটে ফেলা হলো শত শত বেগুন ও কলাগাছ

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

শৈলকুপা প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় আবারও দুর্বৃত্তদের নৃশংসতার শিকার হলেন এক কৃষক। এবার শুধু ফসল নয়, এর পেছনে ভাই হত্যার বিচার থামিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর এক অভিযোগ উঠেছে। উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে কৃষক ইস্কান্দার আলীর ছয় কাটা জমির ধরন্ত বেগুন এবং দেড় শতাধিক কলাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কৃষক ইস্কান্দার আলী সন্দেহ করছেন, তার ভাই রতন হত্যা মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
সোমবার রাতে এই পাশবিক ঘটনাটি ঘটে। সকালে কৃষক ইস্কান্দার জমিতে গিয়ে দেখেন তার স্বপ্নের ফসল মাটিতে মিশে গেছে। হাত দিয়ে প্রতিটি বেগুন উপরে ফেলা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে কলাগাছের মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। এই ধ্বংসযজ্ঞ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আর্তনাদ করে ইস্কান্দার আলী বলেন, “আমার ভাই রতনকে হত্যা করা হয়েছিল। সেই মামলার বিচার শুরু হবে। আমরা যেন সাক্ষী দিতে না যাই, সেজন্যই প্রতিপক্ষরা আমাকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে এবং ভয় দেখাতে এই কাজ করেছে। এটা শুধু আমার ফসল নষ্ট করা নয়, এটা আমার ভাইয়ের হত্যার বিচার আটকানোর একটা ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “অনেক কষ্ট করে আর ধারদেনা করে এই ফসল ফলিয়েছিলাম। আর কিছুদিন পরেই বেগুন ও কলা বিক্রি করে দেনা শোধ করার স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতেই আমার সবকিছু শেষ করে দিল। আমি এখন কী করব, কীভাবে বাঁচব?”
এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক ইস্কান্দারের ভাই রতন হত্যাকাণ্ড নিয়ে গ্রামে একটি বিরোধ চলমান রয়েছে। মামলার বিচারকার্য এগিয়ে আসায় প্রতিপক্ষরা বিভিন্নভাবে ইস্কান্দারের পরিবারকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। ফসলের মাঠ নষ্ট করার ঘটনাটি সেই চাপের একটি অংশ বলেই মনে করছেন স্থানীয়রা।
এই ন্যক্কারজনক ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, ফসলের সাথে শত্রুতা এক জঘন্য অপরাধ। এর সাথে যদি হত্যা মামলার সাক্ষীকে ভয় দেখানোর মতো বিষয় জড়িত থাকে, তবে তা আরও ভয়ংকর।
এ বিষয়ে ত্রিবেণী ইউনিয়নের বাসিন্দার রিপন হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা কৃষক ইস্কান্দারের পাশে আছি। ফসলের ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার পেছনের মূল কারণ খুঁজে বের করতে হবে। প্রশাসনকে অনুরোধ করব, ভাই হত্যার মামলার বিষয়টি মাথায় রেখে দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”
ভুক্তভোগী কৃষক ইস্কান্দার আলী এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি তার ফসলের ক্ষতিপূরণ এবং ভাই হত্যার ন্যায়বিচার উভয়ই দাবি করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট