1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

শুরু হচ্ছে জমজমাট প্রিমিয়ার লিগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

শুরু হচ্ছে জমজমাট প্রিমিয়ার লিগ। যে লড়াই চলতে থাকবে দীর্ঘ আট থেকে ৯ মাস ধরে। এরপর নির্ধারিত হবে মৌসুমের সেরা তথা চ্যাম্পিয়ন হলো কে?

প্রথমদিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। প্রতিপক্ষ বোর্নমাউথ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে, স্টার স্পোর্টস সিলেক্ট ১।

সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একটি লিগ শেষ হওয়ার পর আরেকটি লিগ শুরু হতে মাঝে যে সময়টা, সেটা যেন খুব দ্রুতই শেষ হয়ে গেলো। মনে হচ্ছে যেন, এই তো গত সপ্তাহেই লিভারপুল তাদের দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন করছিল, যেটা ভক্তদের সামনে তাদের প্রথমবার শিরোপা উদযাপন ছিল।

একইভাবে মনে হচ্ছে যেন, গতকালই তো চেলসি জিয়ান্নি ইনফান্তিনোর প্রিয় প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের উৎসব করছিল; কিন্তু সময়ের এই দ্রুত ফুরিয়ে যাওয়া, কিংবা সময় নিয়ে ভিন্ন কোনো ধারণা প্রিমিয়ার লিগকে এগিয়ে যাওয়া থেকে থামাতে পারবে না। ২০২৫-২৬ মৌসুম শুরু হচ্ছে শুক্রবার, যখন বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল অ্যানফিল্ডে বোর্নমাউথের আতিথ্য দেবে।

অফসিজনটা যেন খুবই সংক্ষিপ্ত ছিল, তারপরও অনেক কিছু বদলে গেছে এর মধ্যে। লিভারপুল, আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি তিনটি দলই শিরোপা দৌড়ের প্রত্যাশায় উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।

সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চেলসি। কারণ মৌসুম শুরুর আগে এমনটাই করে থাকে তারা। টটেনহ্যামের নতুন কোচ এসেছে এবং দলে সন হিউং মিনের মতো একটি বড় শূন্যতা রয়েছে। নিউক্যাসল তাদের সুপারস্টার স্ট্রাইকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড অর্থ ব্যয় করছে খেলোয়াড়ের মূল্য, বয়স, দল গঠন, কৌশল এবং ভবিষ্যতের মতো বিষয়গুলোর প্রতি খুব বেশি মনোযোগ না দিয়ে।

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এরই মধ্যে দল থেকে হারিয়েছে কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড়কে। লুইজ দিয়াজ নাম লিখেছেন বায়ার্ন মিউনিখে। ডারউইন নুনেজ যোগ দিয়েছেন সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল হিলালে। ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। এছাড়া জারেল কুয়ানশা, কোইমিন কেলেহর ছেড়েছেন অলরেডদের জার্সি।

তবে তারা দলে এনেছে ফ্লোরিয়ার রিৎজ, হুগো একিটিকে, মিলোস কেরকেজ এবং জার্মেই ফ্রিমপংকে। সব মিলিয়ে শিরোপা ধরে রাখার ভালোই প্রস্তুতি নিয়েছে অল রেডরা।

তবে লিভারপুল মাঠে নামছে নৈতিকভাবে একটু পেছনে থেকে। এফএ কম্যুনিটি শিল্ডে তারা হেরে গেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। তার আগে ৬টি প্রাক মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলে একটিতে হেরেছে। এসি মিলানের কাছে ওই ম্যাচটিই ছিল মোটামুটি বড়। সেখানেই হারতে হলো তাদের। সব মিলিয়ে মৌসুম শুরুর ম্যাচটা কেমন খেলে তারা, সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট