1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

ইসলামের জন্যই রাজনীতি করি মওলানা আফেন্দী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আমরা রাজনীতি করি ইসলামের স্বার্থে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যার মধ্যে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট নীতিমালা বিদ্যমান। যারা বলে ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। ইসলামে রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং সকল ধর্মীয় বিধান মেনে চলা। দেশে অতীতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া গড়ে তোলার মতো ঘটনা ঘটেছে। আমরা সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ আলেম মুহাম্মদ ফখরুল ইসলামকে প্রার্থী করেছি। খেজুর গাছ প্রতীকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া এবং যৌথভাবে পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমি ও গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ। উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তের প্রধান উপদেষ্টা শায়খ জিয়া উদ্দীন এবং প্রধান বক্তা ছিলেন সিলেট-৬ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বদরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতী মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন, সিলেট জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বীর আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি তোফায়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি নাইম আহমদ এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ।

সমাবেশ শেষে বিয়ানীবাজার উপজেলা সদরে খেজুর গাছ প্রতীকের পক্ষে বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট