1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

ভারতে নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানি শিল্পীরা

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই একে অপরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি নিজেদের মধ্যে বিভিন্ন চুক্তি, সমাঝোতাও বাতিল করে নিচ্ছে। এমন অবস্থায় পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। যেই ছাপ গিয়ে পড়েছে দেশটির শোবিজাঙ্গনেও। ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কটের ডাক উঠেছে।

যারই রেশ ধরে ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ সিনেমা। আট বছর বাদে বলিউডে ফিরতে চেয়েও ফেরা হচ্ছে না পাকিস্তানি সুপারস্টারের। শুধু তাই নয়, পাকিস্তানি শিল্পীদের নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন ভারতের ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত।

এবার ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের এক সভাপতি অশোক দুবেও আওয়াজ তুলেছেন ভারতীয় শোবিজাঙ্গনে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার জন্যে।

সম্প্রতি তিনি বলেছেন, ভারতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত। ভারতীয় সংবাদসংস্থা ‘এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে দুবের মন্তব্য, ‘আমাদের কাছে দেশ আগে। বারবার আমাদের দেশের উপর আক্রমণ হানা হচ্ছে। সম্প্রতি পহেলগামেও জঙ্গি হামলা হয়েছে। সেই বিষয়ে আমরা আবারও একটি বিবৃতি জারি করে নির্দেশ দিয়েছি, ভবিষ্যতে যদি আমাদের শোবিজের কোনো সদস্যকে পাকিস্তানি শিল্পী বা কলাকুশলীর সঙ্গে কাজ করতে দেখি, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব এবং তাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেব।’

অশোক জানিয়েছেন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছেও একটি চিঠি পাঠিয়ে পাকিস্তানি শিল্পীদের চিরতরে ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানানো হয়েছে।

তাদের দাবি, মন্ত্রণালয়ের পক্ষে যেন এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আর ভবিষ্যতে যদি ভারতীয় চলচ্চিত্র জগতের কেউ ওদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার দুঃসাহস করে, সেই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হোক। যাতে অন্য কেউ এমন কাজ করার আগে হাজারবার চিন্তাভাবনা করে। পহেলগাম হামলায় ভারতবাসীর মনেও নতুন করে ক্ষোভ সঞ্চার হয়েছে। ফাওয়াদ খানসহ সব পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দিয়ে নেটপাড়ার হুঁশিয়ারি, ‘বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে।’

ভারতীয় বিনোদন দুনিয়ায় পাকিস্তানি তারকাদের চিরকালের জন্য নিষিদ্ধ করতে এটাই বোধ হয় শেষ পেরেক। এর আগেও বহুববার এমন আওয়াজ উঠেছিল, তবে পহেলগামে হামলার ঘটনার পরে সেই আওয়াজই জোরেশোরে উঠলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট