1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজা ৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৫ 

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

এরশাদ আলী ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ৭০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক কারবারি কে আটক ও ২ টি ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাত ০৪.১৫ মিনিটের দিকে গোপন সংবাদের বিত্তিতে সলঙ্গা থানাধীন পাটধারী বাজার এলাকায় অবস্থানকালে ডিবি পুিলিশ জানতে পারে যে, সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের অর্ন্তগত কুমারগাতি গ্রামস্থ সমবায় ট্যাংক লরী ফিলিং ষ্টেশন এর সামনে ০২(দুই) গাড়ী ড্রাইভার হেলপারসহ কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাইক্রোবাস যোগে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে একই তারিখ রাত্রি ০৪.৩০ ঘটিকায় বর্নিত ঘটনাস্থলে উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০২ (দুই)টি ট্রাক গাড়ীসহ ৫ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, ১। মোঃ আলামিন শেখ (৩৮), পিতা- মোঃ আকবর আলী শেখ, সাং-মাদলা দক্ষিনপাড়া, ২। মোঃ হৃদয় (২৪), পিতা-মোঃ ফজল আলী, সাং-গঙ্গাপ্রসাদ, উভয় থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ৩। মোঃ হেলাল উদ্দিন (৩৩), পিতা-মোঃ ফজলুল হক ফজু, সাং-অনন্তপুর, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ৪। মোঃ শরীফ (৩৫), পিতা- মৃত দিলবর প্রামানিক, সাং-মাদলা, থানা-শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ, ৫। মোঃ জাকির (১৯), পিতা-মোঃ খয়ের আীল, সাং-বড় শাকুয়া (সিকদারী বাজার), থানা-বাগমারা, জেলা-রাজশাহী।

আটককৃত ২ টি টাটা কোম্পানির ট্রাক গাড়ী যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ট-১৫-৪৫৬৪ , এবং টাটা কোম্পানির অপর ট্রাক গাড়ী যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ট-২২-৫৭২৬

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট