1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

সিআইডির এসিপি প্রদ্যুমনের মৃত্যু, ভক্তদের ক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’, আর এর অন্যতম চরিত্র এসিপি প্রদ্যুমন। শিবাজী সতমের অভিনয় এই চরিত্রটাকে প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু ‘সিআইডি’তে আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে। সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে এই আইকনিক চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে। কারণ শিবাজী আর এই চরিত্রে কাজ করতে চাইছেন না। অভিনেতা নিজেই চরিত্রটি থেকে বিরতি চাইছিলেন আর সে কারণেই পর্দায় তার মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে। তবে এ বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন সিআইডি ভক্তরা।

হিন্দুস্টান টাইমস থেকে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে সিআইডির প্রধান চরিত্র এসিপি প্রদ্যুমনকে দেখছে দর্শক। তবে প্রচারে আসা শেষ পর্বে দেখা যায়, ভয়ঙ্কর অপরাধী বার্বোজা একটি বিস্ফোরণের ফাঁদে ফেলে দেন এসিপিকে, যেখানে তার মৃত্যুর ইঙ্গিত দেয়া হয়।

এ নিয়ে জল্পনা চললেও শেষ পর্যন্ত শনিবার (৫ এপ্রিল) রাতে সনি টিভি ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করে যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। সেই পোস্টে একটি ছবি দেয়া হয়, যেখানে লেখা ছিল, একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমনের (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমনের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।

এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক আর ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। অভিনেতা নিজে বিরতি চাইলেও ভক্তরা এটা মানতে নারাজ। সনি টিভির সেই পোস্টে কেউ লিখেছেন, এটা কী করলেন আপনারা? আমাদের প্রিয় চরিত্র, যার সঙ্গে একটা পুরো প্রজন্মের স্মৃতি জড়িয়ে আছে, তাকে এমনভাবে শেষ করে দিলেন? অন্য একজন ভক্ত লিখেছেন, এটা শুধু এসিপি প্রদ্যুমনের মৃত্যু নয়, এটা সিআইডি নাটক এবং সনি টিভির মৃত্যুও। আপনারা একটা চরিত্র নয়, একটা ইতিহাসকে শেষ করে দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসিপির চরিত্রের মৃত্যু নিয়ে নেটিজেনদের আলোচনা চলমান।

শিবাজী সতম ২৭ বছর ধরে এই চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। প্রজ্ঞা, সাহস, নেতৃত্ব আর ন্যায়বোধের এক অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। তবে অভিনেতা নিজেই যেন এই চরিত্র থেকে বের হটে চাইছিলেন। সে কারণেই পর্দায় তার মৃত্যু দেখানো হয়েছে। উল্লেখ্য, বিপি সিং নির্মিত ও প্রযোজিত সিআইডি ধারাবাহিকটি ১৯৯৮ সাল থেকে সনি টিভিতে প্রচারিত হয়ে আসছে। এই দীর্ঘ সময়ে প্রায় ১৬০০টিরও বেশি পর্ব সম্প্রচার হয়েছে এবং এটি ভারতের অন্যতম দীর্ঘতম চলমান ধারাবাহিক নাটক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট