1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

জলঢাকা সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখরায় পরিণত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৫০৩ বার পড়া হয়েছে
তুহিনুর রহমান,জলঢাকা (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলা সাব রেজিস্ট্রার অফিস এখন দুর্নীতির স্বর্গরাজে পরিণত হয়েছে। সাধারণ জনগণের জমি-জমা সংক্রান্ত ন্যায্য কাজ সম্পন্ন করতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় দলিল প্রতি সরকারি এন এন ফি ২৪০ থেকে ৩৬০ টাকা হলেও বাস্তবে নেওয়া হচ্ছে ১২শ ৪০ থেকে ১৩শ টাকা! শুধু তাই নয়, টিপসই ফি, চেক কাটা কমিশনসহ নানা অজুহাতে জনগণের পকেট কাটছে এই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এন এন ফি সংক্রান্ত বিষয়ে টিসি শাখা অবসরপ্রাপ্ত মোজাম্মেল বলেন, এসব টাকার বিভিন্ন খাত আছে।
সাধারণ জনগণ অভিযোগ করে বলেন, সাব রেজিস্ট্রারের দপ্তরে দলিল পার করাতে গেলে দুই-তিন দিন ধরে হয়রানির শিকার হতে হয়। নানা অজুহাতে ঘুরিয়ে রাখা হয়, যতক্ষণ না মোটা অংকের টাকা দেওয়া হয়। বিশেষ করে অসুস্থ রোগী কিংবা বৃদ্ধদের দলিলের ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা না করে উল্টো মোটা অংকের ঘুষ দাবি করা হয়!
এসব অনিয়মের সত্যতা পাওয়া গেলেও, সাব রেজিস্ট্রার অফিসের কোনো কর্মকর্তার টনক নড়েনি। জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু দপ্তরের কেউই বিষয়টি আমলে নিচ্ছেন না। প্রশ্ন উঠেছে, এত অনিয়মের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নিশ্চুপ?
স্থানীয়রা দাবি তুলেছেন, এই দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারকে দ্রুত অপসারণ করতে হবে। তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে, সাধারণ জনগণের হয়রানি বন্ধ হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা বলেন,
“আমি নতুন এসেছি, এ বিষয়ে তেমন কিছু জানি না। তবে এন ফিসের জন্য ৩৬০ টাকা পর্যন্ত নেওয়া যাবে। বাড়তি টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। টিপসইয়ের সময় কেউ খুশি হয়ে দিলে নিতে পারে, তবে সেটিও বাধ্যতামূলক নয়।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট