1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয়

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ পাঁচ দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তা ও জোটসঙ্গীদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবশেষে চূড়ান্ত পরিণতি পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয় থালাপতির রাজনৈতিক যাত্রা।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বিশাল জয় পাওয়া বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠন করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ রোববার (১০ মে) সকাল ১০টায় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুপারস্টার বিজয়।

তবে দায়িত্ব নেওয়ার পর আগামী বুধবারের (১৩ মে) মধ্যে তাকে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

গত সোমবার (৪ মে) নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০টি আসন দূরে রয়েছে। গত ছয় দশক ধরে তামিলনাড়ুর রাজনীতিতে আধিপত্য বিস্তার করা ডিএমকে এবং এআইএডিএমকে-র দ্বিদলীয় শাসনব্যবস্থাকে হটিয়ে বিজয়ের এই উত্থান রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দিয়েছে।

তবে সরকার গঠনের পথটি মোটেও মসৃণ ছিল না। শুরুতে কংগ্রেসের ৫ জন বিধায়ক বিজয়কে সমর্থন দিলেও রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার তাকে আরও সমর্থনের প্রয়োজন রয়েছে বলে পরামর্শ দেন। এরপরই শুরু হয় রাজনৈতিক সমীকরণ মেলানোর ব্যস্ততা।

বিজয়ের পক্ষে সমর্থন আদায়ে জোর তৎপরতা শুরু হলে ডিএমকে জোটের শরিক দল সিপিআই এবং সিপিআই(এম) তাদের ৪ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করে। বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় বর্তমানে এই জোটের শক্তি দাঁড়ায় ১১৬-তে, যা ম্যাজিক ফিগার ১১৮ থেকে মাত্র ২ আসন কম ছিল।

এই অনিশ্চয়তার সুযোগে ডিএমকে ও এআইএডিএমকে একত্রিত হয়ে সরকার গঠনের চেষ্টা করছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বিজয়ের শিবিরে কিছুটা উদ্বেগ দেখা দেয়। তবে শনিবার সন্ধ্যায় সব জল্পনার অবসান ঘটে যখন ডিএমকে-র দীর্ঘদিনের মিত্র থল থিরুমাভালভানের দল ভিসিকে বিজয়কে নিঃশর্ত সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।

ভিসিকে-র ২ জন বিধায়কের সমর্থনের পরপরই ডিএমকে জোটের আরেক শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগও বিজয়কে সমর্থনের কথা জানায়। এতে বিজয়ের জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১২০-এ, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। প্রয়োজনীয় সমর্থনের চিঠি নিয়ে শনিবার সন্ধ্যায় বিজয় পুনরায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং সরকার গঠনের দাবি জানান। রাজ্যপাল তার দাবি গ্রহণ করে রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট