
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে জলবায়ু পরিবর্তন প্রতিবাদে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত৷ সেখানে অংশ গ্রহন করেন, একশন এইড,এনএসএস,ওয়াল্ডভিশন, আমতলী কেন্দ্রিয় তারুণ্যের আলো যুব ফোরামের সদস্য বৃন্দ৷
জল ও বায়ু দূষণ বর্তমানে বিশ্বের প্রধান পরিবেশগত সমস্যা, যা মূলত মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট। বায়ু দূষণের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো, শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া,এবং গাছপালা কাটা। অন্যদিকে,শিল্পবর্জ্য, গৃহস্থালির বর্জ্য,পয়ঃনিষ্কাশন নালা এবং কৃষিতে ব্যবহৃত সার ও কীটনাশক জলাশয়ে মিশে পানি দূষণ ঘটায়৷ প্রতিরোধ সভায় বক্তব্য রাখেন, এনএসএস ওয়াল্ডভিশনের পরিচালক সাহবদ্দিন পান্না, আমতলী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন, সাংবাদিক জাকির হোসেন, তারুণ্যে আলো যুব ফরোমের কেন্দ্রী সভাপতি মুক্তি রানী, সহ আরো অনেকে৷ সভাটি শেষ করা হয় জলবায়ু পরিবর্তন প্রতিবাধী গান দিয়ে।