1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নিয়ামতপুরে সরকারি খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো বসতঘর এলাকায় উত্তেজনা গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,মাঠে সক্রিয় যৌথ বাহিনী শিক্ষক আসেন না,স্বাস্থ্যসেবাও অধরা বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব,স্পিকার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম নির্বৃত্তকরনের জন্য,জননিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এবং মাদকসহ অবৈধ মালামাল উদ্ধারে চেকপোস্ট পরিদর্শন বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম,মানবিক উদ্যোগে প্রশংসা গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের দ্বারপ্রান্তে হুতি বিদ্রোহীরা নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ  লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালী, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নে সভাপতি জাকির সেক্রেটারী মুনজুর,সাংগঠনিক সম্পাদক সেলিম নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাঁর দায়িত্বে থাকার সম্ভাবনা রয়েছে।

চুক্তির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চুক্তি চূড়ান্ত হতে এখন শুধু স্বাক্ষর বাকি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতিতে চুক্তিটি চূড়ান্ত হতে পারে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘কয়েক সপ্তাহ আগেই স্কালোনির বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।’ তবে একই সংবাদমাধ্যমকে এএফএর আরেকটি সূত্র জানিয়েছে, কোচের সঙ্গে একটি ‘সম্ভাব্য’ চুক্তি হচ্ছে, কিন্তু নতুন চুক্তির মূল রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি।

লা নাসিওন আরও জানিয়েছে, সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ৪৮ বছর বয়সী স্কালোনির নতুন চুক্তির বিষয়ে এএফএ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর কারণ ছিলেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলার সময় সব আলো ছিল মেসিকে ঘিরে। স্কালোনিকে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার বিষয়ে ঘোষণা দিয়ে মেসির বিদায়ের মুহূর্তকে আড়াল করতে চায়নি এএফএ।

তবে বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনির বক্তব্যে তাঁর দায়িত্বে থাকার ইঙ্গিত পাওয়া যায়। আর্জেন্টিনার এই কোচ নিজেই বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে থাকব।’

টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি প্রথমে দুই বছরের জন্য হতে পারে। এরপর আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। ২০২৮ কোপা আমেরিকা শেষে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর শর্ত কার্যকর হতে পারে।

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন স্কালোনি। তাঁর অধীনে দলটি দুটি কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জিতেছে। গত জুলাইয়ে শেষ হওয়া সর্বশেষ বিশ্বকাপেও তাঁর অধীনে ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। চলতি বছরের ৩১ ডিসেম্বর তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২১ কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনার চারটি বড় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোচিং স্টাফের সবাইকে ধরে রাখতে চায় এএফএ। স্কালোনির সহকারী ওয়াল্টার স্যামুয়েলকেও দায়িত্বে রাখার চেষ্টা চলছে। এর আগে ইন্টার মিলানের কোচিং স্টাফে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন ইতালিয়ান ক্লাবটির সাবেক ও আর্জেন্টিনার এই সাবেক ডিফেন্ডার।

অন্যদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, স্কালোনির নতুন চুক্তির আর্থিক বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু মতপার্থক্য এখনো রয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, চুক্তিটি ‘২+২’ বছরের কাঠামোয় নয়, বরং সরাসরি চার বছরের জন্য হতে পারে। সে ক্ষেত্রে ২০২৮ কোপা আমেরিকা হবে চুক্তির মধ্যবর্তী সময়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট