1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটির সভাপতি পদের যোগ্যতা নির্ধারণ,পরিপত্র জারি সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সাইবার নিরাপত্তায় সম্ভাবনার নতুন দিগন্ত গড়ছেন পিরোজপুরের ইয়াসিন হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চোর আটক রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের চাপ ঢাকাসহ ৭ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন কেন্দুয়ায় জরিমানাতেও থামছে না হিমালয় ফিলিং স্টেশনের অনিয়ম,১ লাখ টাকা জরিমানা হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামা তাজেল গ্রেফতার পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাব জমা মালিকপক্ষের,অঙ্ক প্রকাশে অনীহা বোর্ডের পার্বতীপুরে টাপেন্টাডলসহ নারী আটক,নগদ অর্থ ৪৩ হাজার ৬৩০ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি গোবিন্দগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত গোপালগঞ্জে সাবেক কাউন্সিলর আল-আমিনের নেতৃত্বে বিশাল মিছিল জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ-৩১ পাঁচ প্রভাবশালী দেশের দূতের সঙ্গে বৈঠক, এরপরই ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান টেলিভিশনের গণ্ডি পেরিয়ে মঞ্চে নুসরাত লিয়ার বাজিমাত আশুলিয়ায় কসাই মতি আটক,ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ আবারও যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যক্ষ মজনু হাওলাদারের “আমার জেল জীবন”বইয়ের মোড়ক উন্মোচন রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আফগানিস্তানকে ধসিয়ে দিল বাংলাদেশ ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন আজ শুরু হচ্ছে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আব্দুর রব মনসুর,স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার কয়েক দিন পর সোমবার (২৩ নভেম্বর) নিহতের ছেলে ইয়াকুব আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি করেন।

মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। নিহত আশরাফ আলী (৫৮) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি গোপরেখী ধরপাড়া গ্রামের সোহরাব আলী ব্যাপারীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ি গ্রামের রইস উদ্দিন ব্যাপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামার গ্রামের কলেজপাড়ার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনা মিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫) এবং গোপরেখীর মো. ইয়াহিয়া (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকানে বসে ছিলেন আশরাফ আলী। এ সময় মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে গিয়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিনকে। মঙ্গলবার সকালে এনায়েতপুর থানার ওসি মো. মোহায়মিনুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট