1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য এম এ আলম সেলিম ও সিকদার শহিদুল ইসলাম লেনিন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব মো. ফজলুল কবির দারা এবং গোপালগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দিবসটির ইতিহাস, জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এ দিবসের তাৎপর্য তুলে ধরা এবং দেশের ইতিহাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি দিবসটির কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ ১৭ বছর পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের সুযোগ তৈরি হয়েছে। এবারের আয়োজনকে সফল ও মর্যাদাপূর্ণ করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‘এবারের আয়োজন আমরা সবাই মিলে করব’এই প্রত্যয় ব্যক্ত করে সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট