
মৌলভীবাজার প্রতিনিধিঃ
গত ২৭/০২/২০২৬ইং তারিখে বিএনপি সমর্থকের নেতারা ছাত্রলীগ সমর্থিত মৌলভীবাজার সদর উপজেলাধীন পটকা আটগাঁও সাকিনের আলাই মিয়ার ছেলে ফয়েজ মিয়ার খোঁজে বিএনপি সমর্থিত দুষ্কৃতিকারীরা ফয়েজ মিয়াকে না পাইয়া তাহার বাড়ীতে হামলা ও ভাংচুর করে এবং তাহার পিতা আলাই মিয়াকে শারিরীক ও মানষিকভাবে হেনস্থা করে বাড়ী হইতে বাহির হওয়ার সময় তাদের পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখায়। ভাংচুর করে দুষ্কৃতিকারীরা প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। নিরীহ মানুষকে হয়নারী ও ভয়ভীতি ক্ষতিসাধন এর কারণে লোকজন দুষ্কৃতিকারীর আইনতঃ শাস্তির দাবী জানায়।