1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে,প্রস্তাব অনুমোদন অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব,রাশমিকা নাকি বিজয়? “নান্দাইল বাসীর প্রিয় ব্যক্তি”নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম ব্যাটারদের ব্যর্থতায় হার,কাঠগড়ায় বাংলাদেশ: তাসকিন ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,বদলগাছীতে সংবাদ সম্মেলন মুকসুদপুর উপজেলা বিএনপির শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক ইনফান্তিনো কি কাল ঢাকায় নামছেন ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ সিরাজগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিনুল ইসলাম সৌদি আরব ও কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ সর্বোচ্চ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ইনফান্তিনো কি কাল ঢাকায় নামছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন। তবে বাংলাদেশে তার সম্ভাব্য যাত্রাবিরতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফা সভাপতি ভুটানের রাজধানী থিম্পু সফরে যাবেন। তবে সেখানে সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতা থাকায় যাত্রাপথে ঢাকাসহ অন্য কোনো স্থানে ট্রানজিট নিতে পারেন তিনি। সম্ভাব্য ট্রানজিটের স্থান হিসেবে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরের কথা বিবেচনায় রয়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনো বাংলাদেশে যাত্রাবিরতি করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি ঢাকায় এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি রাখা হয়েছে।

এ লক্ষ্যে শনিবার বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ফিফা সভাপতি ঢাকায় ট্রানজিট নিলে যেন ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে।

ইনফান্তিনো বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি ও সহসভাপতিরা। তবে তার সম্ভাব্য আগমন ও সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে শেষ পর্যন্ত ঢাকায় ট্রানজিট নেওয়ার সিদ্ধান্তের ওপর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট