1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সহায়তার আশ্বাস এম পি জিলানীর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজীপুরের অর্থনীতি পাল্টে দেবে এই মৎস্য বাজার আজ ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

লিওনেল মেসি গোল করেই চলেছেন, ইন্টার মিয়ামি ড্র করেই চলেছে; এই ড্রয়ের বৃত্ত থেকে বের হতেই পারছে না মেসির দল। আজ সোমবার রোমাঞ্চকর এক লড়াইয়ে সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে এই নিয়ে টানা চার ম্যাচ ড্র করলো তারা। এই ম্যাচে ক্লাবের হয়ে নিজের ১০১তম গোল করেন লিওনেল মেসি। অন্যদিকে সান দিয়েগোর হয়ে জোড়া গোল করেন আন্দ্রেস দ্রেয়ার।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সান দিয়েগো। ১২ মিনিটে গোল করেন দ্রেয়ার। জেপ্পে টভের্সকভের বাড়ানো বল দারুণভাবে কাজে লাগান তিনি। ইন্টার মিয়ামির গোলরক্ষক দেইন সেন্ট ক্লেয়ারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।

তবে এর ঠিক ১২ মিনিট পরই সমতা ফেরান মেসি। ২৪ মিনিটে ডানপ্রান্ত থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন তিনি। এটি ছিল চলতি মৌসুমে লিগে তার ২০তম গোল। বল বক্সের ভেতর দিয়ে কারো স্পর্শ ছাড়াই জালের দূরের কোণে জড়ায়।

ম্যাচ যত গড়ায়, উত্তেজনাও তত বাড়ে। ৭৪ মিনিটে গোল করে ইন্টার মিয়ামিকে সাময়িকভাবে এগিয়ে দেন লুইস সুয়ারেস। তবে ৮ মিনিট পরই সমতা ফেরায় সান দিয়েগো। নিজের দ্বিতীয় গোলটি করে সমতা ফেরান দ্রেয়ার। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

এই ফলাফলের পর ইন্টার মিয়ামির পয়েন্ট দাঁড়ালো ৪৬। এ পর্যন্ত ১২ জয়, চার হার এবং ১০ ড্র নিয়ে লিগ টেবিলে অবস্থান করছে তারা।

আগামী রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে লিগের পরের ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি। অন্যদিকে আগামী শনিবার অস্টিন এফসির মুখোমুখি হবে সান দিয়েগো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট