1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু বগুড়ায় এসআরবি-১২-এর অভিযানে গ্রেফতার-৩ পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত-১৬ কাশিয়ানী কালনা টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত শহীদ আবু সাঈদের রক্তের সাথে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান বেইমানী করেছেন-প্রধানমন্ত্রী’র রাজনৈতিক সহকারী যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি আসা শুরু বিভাগীয় উন্নয়ন কমিটির সমন্বয় সভা সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় জোরদার ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান-রংপুর রেঞ্জ ডিআইজি আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : ঘোড়াঘাটে ভুট্টা ক্রয়-বিক্রয় মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ কাজিপুরে ক্ষেত দিয়ে হাঁটার সময় সাপের কামড়ে বৃদ্ধ আহত ভারতীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের বিল পাস যুক্তরাষ্ট্রে স্থানীয় নির্বাচন নভেম্বরে নয়,মে পর্যন্ত পিছিয়ে যাওয়ার শঙ্কা ভোলা সদর হাসপাতালে অব্যবস্থাপনা চরমে তীব্র গরমে মেঝেতে গাদাগাদি রোগী,জরুরি বিভাগে চিকিৎসক সংকট গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব,জিম্মি সেবাগ্রহীতারা নেপথ্যে দালাল-সিন্ডিকেট কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোকসানা কাজল
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা, পরিচয়পত্র বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও ডিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি‌।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন,মাসুদুর রহমান মিলন সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, মেহেদী হাসান সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও রাব্বি মোল্লা দপ্তর সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,সাংবাদিকদের আমি সবসময় মূল্যায়ন করে থাকি। আমি মনে করি একজন সাংবাদিক যদি সমাজের সত্য তুলে ধরে তবেই সমাজ সুন্দর ও সুশীল সমাজ পরিনত হয়। তাই, আমি চাই,জাতীয় সাংবাদিক সংস্থার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
সে জন্য কেউ যদি আপনাদের উপর কখনো কোন প্রকার হুমকি বা আঘাত করার চেষ্টা করে তাহলে আমি আপনাদের পাশে আছি, এবং থাকব। তিনি আরও বলেন,জুলাই অভোত্থানের পর বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যম কর্মীদের সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রস্তুত।

প্রধান আলোচক বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। এশিয়ার সর্ববৃহৎ সংগঠনের গাজীপুর জেলা কমিটি বিগত দিনে সাংগঠনিক তৎপরতা সন্তোষ জনক না হওয়ায় বেশ কয়েক বার পরিবর্তন করা হয়েছে। তবে এইবারের কমিটি সম্পুর্ন পেশাদার নিয়ে গঠিত। তাই আশা করছি আগামীদিনে গাজীপুর বাসীর জন্য নিরলস ভাবে কাজ করতে পারবে। প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও ভালোবাসা দেখে তিনি সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানান। সব শেষে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাধারণ সম্পাদক কাজী শাকিল। সঞ্চালনায় ছিলেন,জেলা কমিটি সভাপতি এ্যাডভোকেট দেবাশীষ রায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট