1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি আসা শুরু বিভাগীয় উন্নয়ন কমিটির সমন্বয় সভা সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় জোরদার ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান-রংপুর রেঞ্জ ডিআইজি আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : ঘোড়াঘাটে ভুট্টা ক্রয়-বিক্রয় মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ কাজিপুরে ক্ষেত দিয়ে হাঁটার সময় সাপের কামড়ে বৃদ্ধ আহত ভারতীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের বিল পাস যুক্তরাষ্ট্রে স্থানীয় নির্বাচন নভেম্বরে নয়,মে পর্যন্ত পিছিয়ে যাওয়ার শঙ্কা ভোলা সদর হাসপাতালে অব্যবস্থাপনা চরমে তীব্র গরমে মেঝেতে গাদাগাদি রোগী,জরুরি বিভাগে চিকিৎসক সংকট গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব,জিম্মি সেবাগ্রহীতারা নেপথ্যে দালাল-সিন্ডিকেট কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড

আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা :

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসব কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ।

সকালে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পোশাক-পরিচ্ছদ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসাধারণের সঙ্গে ভালো আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার।

পরে কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদানের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে সম্পাদনের জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

এ ছাড়া পুলিশ সুপার পুলিশ লাইন্সের রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পুলিশ সদস্যদের জন্য মানসম্মত রেশন সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বদলিজনিত কারণে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক দেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমানসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট