1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে ভুট্টা ক্রয়-বিক্রয় মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ কাজিপুরে ক্ষেত দিয়ে হাঁটার সময় সাপের কামড়ে বৃদ্ধ আহত ভারতীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের বিল পাস যুক্তরাষ্ট্রে স্থানীয় নির্বাচন নভেম্বরে নয়,মে পর্যন্ত পিছিয়ে যাওয়ার শঙ্কা ভোলা সদর হাসপাতালে অব্যবস্থাপনা চরমে তীব্র গরমে মেঝেতে গাদাগাদি রোগী,জরুরি বিভাগে চিকিৎসক সংকট গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব,জিম্মি সেবাগ্রহীতারা নেপথ্যে দালাল-সিন্ডিকেট কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে ভুট্টা ক্রয়-বিক্রয় মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা ক্রয় ও বিক্রয় মালিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্যামপুর জহুরুল মৌওলানার চাতাল ও গুদাম চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বড় ব্যবসায়ী সামছুজ্জামান মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পি,এন,পির সভাপতি আহমেদুর রহমান। এ ছাড়াও আরও বক্তব্য রাখেন, ভুট্টা ব্যবসায়ী আবু সাঈদ, সাব্বির হোসেন,আজাহারুল ইসলাম ও শরিফুল ইসলামসহ আরও অনেকে।
সভায় ব্যবসায়ীরা জানান, আসন্ন ভুট্টা মৌসুমে তারা স্থানীয় কাঁচা ও পাকা ভুট্টা ক্রয় ও প্রক্রিয়াজাতকরণের পর গুদামজাত করবেন এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করবেন। কাজী ফার্মসসহ দেশের অন্যান্য নামী-দামি প্রতিষ্ঠানে বিগত বছরগুলোর মতো এবারও ভুট্টা সরবরাহের আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্প্রতি উদ্ভূত বিতর্ক প্রসঙ্গে ব্যবসায়ীরা দাবি করেন, কিছু সংখ্যক খুচরা ব্যবসায়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করছেন। তারা অভিযোগ করেন, গতকাল বুধবার দুপুরে উপজেলা চত্বরে কিছু লোককে জড়ো করে ভুট্টা ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। অভিযোগ তোলা হয়েছিল যে, সামছুজ্জামান মানিক ভুট্টা কিনে অর্থ পরিশোধ করেননি।
প্রকৃত ঘটনা তুলে ধরে সভায় জানানো হয়, উপজেলার খোদাদপুর গ্রামের ইফতেখার আহম্মেদ বাবু ও করিম মিয়া গত বর্ষা মৌসুমের শেষের দিকে জোরপূর্বক কমিশন ভিত্তিতে সামছুজ্জামান মানিকের মাধ্যমে কিছু ভুট্টা বিক্রি করেন। সেই ভুট্টাসহ মানিকের মোট ৭ গাড়ি ভুট্টা যার বাজারমূল্য ২৭ লাখ ১৭ হাজার টাকা মানসম্মত বা প্রস্তুত না থাকায় ফার্ম কর্তৃপক্ষ তা বাতিল (রিজেক্ট) করে। এতে সামছুজ্জামান মানিক নিজেই প্রায় ২৭ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েন। সভায় ব্যবসায়ীরা এই ক্ষতি কাটিয়ে উঠে আগামী মৌসুমে নতুন উদ্যমে ভুট্টা ক্রয়-বিক্রয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট