
ক্রাইম রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় শামীম টাওয়ার প্রাঙ্গণে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম টাওয়ারের স্বত্বাধিকারী শামীমের সহধর্মিণী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোয়াহেরুল ইসলাময এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রুবেল তালুকদার।
এ সময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ মোশারফ হোসেন, জমসের আলী, তানভীর হাসান, ইমরুলসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুবেল তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, কোষাধ্যক্ষ মোঃ রায়হান এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে খাদেমুল ইসলাম তুষার দায়িত্ব পেয়েছেন।
এছাড়া অনুষ্ঠানে সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম সাগর উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা ও শামীম টাওয়ারের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।