1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সখীপুরে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষকের এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে মাউশি মহাপরিচালক বরাবর অভিযোগ মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ,সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা খরচ কম,ফলন বেশি যমুনার ঢেউয়ে দুলছে কাজিপুরের গ্রামীণ অর্থনীতি। সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড শিবচরে পাচ্চর ইউনিয়নের আঃ খালেক বেপারী আগেভাগেই কোমড় বেঁধে নির্বাচনের মাঠে আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান সমাজ থেকে সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী হানিয়া আমিরকে ঘিরে নতুন চমক টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও সাম্প্রতিক সময়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ থেকে চারটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ভারত স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি অংশ নিলে পঞ্চম হওয়া বাংলাদেশও বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন কোচ জাহিদ হোসেন রাজু।

তিনি বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছে আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে পঞ্চম হলে। কিছু দিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’

রাজুর অধীনে বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি বিকেএসপির হকির প্রধান কোচ হিসেবে দেশের নারী হকি নিয়ে কাজ করছেন। অনূর্ধ্ব-২০ দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। প্রতিদ্বন্দ্বিতা করেছি এলিট গ্রুপের জাপানের সঙ্গে। মেয়েরা আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে জাপানের সঙ্গে ভালো ফলাফল করতে পারত। গতকাল তাদের কাছে হারের পর আজ মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে।’

মালয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপের মিশন শেষ করেছে বাংলাদেশ। চীনের হুলুনবুইর শহরে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন কনা। ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের নারী হকির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পুরো টুর্নামেন্টজুড়েই লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার তাদের সামনে রয়েছে আরও বড় স্বপ্ন, বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেওয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট