1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান সমাজ থেকে সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী হানিয়া আমিরকে ঘিরে নতুন চমক টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মাদারীপুরে তিন মাসব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন সিরাজগঞ্জের চরাঞ্চলে মরিচ চাষে কৃষকের মুখে হাসি,বাম্পার ফলনে লাভের আশা মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল ভারতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ,গোপন ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব গ্যাস সংকট ধীরে ধীরে কাটছে,৫-৭ দিনের মধ্যে স্বাভাবিকের আশা প্রধানমন্ত্রীর পুরুষ সদস্যরা বাড়ির বাইরে,রাতে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষন হাসপাতালের অনিয়মে কঠোর স্বাস্থ্যমন্ত্রী,দিলেন কড়া হুঁশিয়ারি ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীকে পার্শবিক নির্যাতন পরিবারের উপর হামলা আহত-৩ ডিমলায় তিনদিন পর নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো নদীতে কঙ্গোতে স্কুলে আগুন,হুড়োহুড়িতে নিহত-২৪,শিশু শিক্ষার্থী ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান,ভারতে পুতিন

পুরুষ সদস্যরা বাড়ির বাইরে,রাতে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্তানদের সঙ্গে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদ্রাসা সংলগ্ন এলাকায়।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী নারীর অভিযোগ,প্রতিবেশীদের সঙ্গে বিরোধ এবং চলমান মামলার কারণে গ্রেপ্তারের আশঙ্কায় পরিবারের পুরুষ সদস্যরা ওই রাতে বাড়িতে ছিলেন না। এই সুযোগে কয়েকজন ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে এবং তার সন্তানদের জিম্মি করে। পরে তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে অন্তত দুজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তারা হলেন আকবর এবং পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহাগ কাজী।

ঘটনার একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে চলে যায় বলে স্থানীয়দের ভাষ্য। পরে স্থানীয়রা ঘরের ভেতর ওই নারীকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার পর আকবর ও সোহাগ কাজীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর স্থানীয়রা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশের কাছে দেওয়ার আগে তাদের মারধর করা হয়েছে বলেও জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট