1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান সমাজ থেকে সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী হানিয়া আমিরকে ঘিরে নতুন চমক টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মাদারীপুরে তিন মাসব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন সিরাজগঞ্জের চরাঞ্চলে মরিচ চাষে কৃষকের মুখে হাসি,বাম্পার ফলনে লাভের আশা মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল ভারতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ,গোপন ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব গ্যাস সংকট ধীরে ধীরে কাটছে,৫-৭ দিনের মধ্যে স্বাভাবিকের আশা প্রধানমন্ত্রীর পুরুষ সদস্যরা বাড়ির বাইরে,রাতে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষন হাসপাতালের অনিয়মে কঠোর স্বাস্থ্যমন্ত্রী,দিলেন কড়া হুঁশিয়ারি ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীকে পার্শবিক নির্যাতন পরিবারের উপর হামলা আহত-৩ ডিমলায় তিনদিন পর নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো নদীতে কঙ্গোতে স্কুলে আগুন,হুড়োহুড়িতে নিহত-২৪,শিশু শিক্ষার্থী ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান,ভারতে পুতিন

হাসপাতালের অনিয়মে কঠোর স্বাস্থ্যমন্ত্রী,দিলেন কড়া হুঁশিয়ারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, হাসপাতালের চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা ও দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেখানকার চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রমের খোঁজ নেন। পরিদর্শনের সময় কয়েকটি অনিয়মও তার নজরে আসে।

পরে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগী ও স্বজনরা চিকিৎসকদের সময়মতো না পাওয়ার অভিযোগ করেন। পাশাপাশি দায়িত্ব পালনকারী নার্সদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়া এবং সেবায় অবহেলার অভিযোগও জানান তারা।

অভিযোগগুলো শুনে রোগী ও স্বজনদের আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় অনিয়ম কিংবা দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে সরকার চার কোটি টিকা সংগ্রহ করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট