1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি’র সাক্ষাৎ,ফলপ্রসূ আলোচনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-১ বীরগঞ্জ কাহারোল আসনের মাননীয় এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু গত বৃহস্পতিবার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন।

এমপি তাঁর নিজস্ব ফেজবুক পেজে লিখেছেন মহামান্য রাষ্ট্রপতি দীর্ঘদিন দলের মহাসচিব থাকা অবস্থায় পাহাড় সম ধৈর্য ধারন করেছেন। সততার সাথে প্রবল প্রতিকূলতার মধ্য দিয়ে দলকে পরিচালিত করেছেন, মন্ত্রী হিসেবে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগের দিন পর্যন্ত তিনি (মহামান্য রাষ্ট্রপতি) তাঁকে অভিভাবকত্বের ছায়ায় আগলে রেখেছেন।

এমপি তার নির্বাচিত সংসদীয় আসন অবহেলিত বীরগঞ্জ-কাহারোলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কথা বলেছেন মহামান্য রাষ্ট্রপতি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ও উন্নয়ন কান্ডারী সচেতন ব্যক্তিবর্গ,দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অফ কমার্সের পরিচালক, সাবেক ভিপি,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু এবং অপর প্রার্থী যুবদলের সাবেক আহ্বায়ক, ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক, বিশিষ্ট খেলোয়াড় এবং রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আক্কাস আলী।

উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল,পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,যুবদলের সদস্য সচিব মরিচা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তানভীর চৌধুরী, বিএনপি নেতা ও নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ অন্যান্যরা বুক ভরা আশা নিয়ে আশান্বিত হয়ে বলেন তিনি (মহামান্য রাষ্ট্রপতি) এমপি মহোদয়ের প্রার্থীত সকল বিষয় যা আমাদের চাহিদা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

এ বিশ্বাস এই অঞ্চলের গনমানুষসহ সমগ্র দেশের মানুষ আন্তরিকভাবে হৃদয়ে ধারণ করে। তাছাড়া বর্তমানে বীরগঞ্জ কাহারোলে সরকার ঘোষিত কোন বালুমহাল না থাকায় বালু সংকটের কারনে সরকারী-বেসরকারি উন্নয়ন মুলক কাজ অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে মর্মে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট