1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মিনিবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-১ মাদারীপুরে বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক প্রতিরোধে শিবচরের ওসি’র সচেতনতামূলক মতবিনময় সভা ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম,চলছে দাফনের প্রস্তুতি বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ জনতার হাতে মাদক আটক,একই পরিবারের তিন জন মাদক ব্যবসায়ী গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা,হেলপার নিহত সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা কাজিপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান,আয়োজক গ্রেফতার উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার তাইজ থেকে মোখার দিকে হুতিদের অগ্রযাত্রা,ঠেকাতে সৌদির বিমান হামলা বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত আবহাওয়াবিদদের নিরলস সেবায় সুরক্ষিত উপকূল ও সমৃদ্ধ দেশ গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার-৬ মাস কারাদণ্ড সখীপুরে ভাড়া বাসার ওয়াশরুমে নববধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় চানাচুর কারখানায় মোবাইল কোর্ট,৩ লাখ টাকা জরিমানা। সখীপুরে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্ষুধার্ত হয়ে গেল শিশু রোকেয়া কাল

মাদারীপুরে বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক প্রতিরোধে শিবচরের ওসি’র সচেতনতামূলক মতবিনময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করলেন শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন। বৃহস্পতিবার (১০, সেপ্টেম্বর) সকালে উক্ত বিদ্যালয়ের হলরুমে ক্লাস শুরু হবার আগে বিদ্যালয়টির ছাত্রীদের সাথে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে সচেতনমূলক মত বিনিময় করেন তিনি। এসময় স্কুলটির প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা ও মতবিনিময়কালে ওসি কামাল হোসেন বলেন, আজকের স্কুলের শিক্ষার্থীরা আগামীতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে, তারাই দেশে একসময় নেতৃত্ব দিবে এবং চাকুরী, ব্যবসা-বানিজ্য থেকে শুরু করে সর্বস্তরে দেশ ও জাতির জন্য তারাই পরবর্তী প্রজন্ম। এসময় তিনি বিদ্যালয়টির ছাত্রীদের মাঝে সচেতনামূলক বিভিন্ন বিষয়ের অবতারণা করে বিশেষভাবে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের সর্বনাশা ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এগুলো প্রতিরোধে বর্তমান সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করেন। এক্ষেত্রে তাকে সহযোগিতার জন্য সবাইকে আহবান করে এমন কোনো ঘটনা ঘটলে তাকে সরাসরি অথবা ফোনে বিষয়টি অবহিত করণের অনুরোধ করেন। তিনি আরও বলেন, দেশে এখন লেখাপড়ার দিক থেকে ছেলেদের চাইতে মেয়েরা অনেকটা এগিয়ে, মেয়েরা এখন লেখাপড়া করে সকল সেক্টরে বড়-বড় পদ সহ বিভিন্ন পদে কর্ম করে পুরুষের সমান তালে সংসারও চালাচ্ছেন, ছেলে-মেয়ে মানুষ করতে অগ্রণী ভূমিকা রাখছেন। দেশ, জাতি, সমাজ, পরিবার ও সুনাগরিক ব্যক্তি গঠনে নারীদের ভূমিকা অপরিসীম।

সেক্ষেত্রে একজন সচেতন নারী-ই পারে অগ্রণী ভূমিকা পালন করতে। এক্ষেত্রে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং অন্তরায় বলে তিনি অভিমত ব্যক্ত করলে সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ তার সাথে একমত পোষণ করে সেটা প্রতিরোধে সচেতন হবার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা প্রকাশ করেন। একজন পুলিশ কর্মকর্তা কর্তৃক সচেতনামূলক পজিটিভ এমন আলোচনা ও মতবিনিময় সভাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক- শিক্ষার্থী, স্কুল ম্যানেজিং কর্তৃপক্ষ, গণমাধ্যম কর্মী সহ সুশীল সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট