1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক প্রতিরোধে শিবচরের ওসি’র সচেতনতামূলক মতবিনময় সভা ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম,চলছে দাফনের প্রস্তুতি বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ জনতার হাতে মাদক আটক,একই পরিবারের তিন জন মাদক ব্যবসায়ী গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা,হেলপার নিহত সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা কাজিপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান,আয়োজক গ্রেফতার উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার তাইজ থেকে মোখার দিকে হুতিদের অগ্রযাত্রা,ঠেকাতে সৌদির বিমান হামলা বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত আবহাওয়াবিদদের নিরলস সেবায় সুরক্ষিত উপকূল ও সমৃদ্ধ দেশ গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার-৬ মাস কারাদণ্ড সখীপুরে ভাড়া বাসার ওয়াশরুমে নববধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় চানাচুর কারখানায় মোবাইল কোর্ট,৩ লাখ টাকা জরিমানা। সখীপুরে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্ষুধার্ত হয়ে গেল শিশু রোকেয়া কাল রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

কাজিপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) বিকেল ০৩:০০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন।

সভায় কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার ও করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল। তিনি জানান, এ পর্যন্ত কাজিপুরে মোট ৪৬৭ জন রোগী ডেঙ্গুর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।

ডা. মো. রাসেল আরও জানান, আক্রান্তদের বেশির ভাগই ঢাকা ও গাজীপুর থেকে ডেঙ্গুতে সংক্রমিত হয়ে বাড়ি ফেরার পর কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে জেলাজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান এবং সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয় ও বাসাবাড়ির চারপাশ দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট