
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার কাহারতা জোড়পুকুর পাড়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সখীপুর পৌরসভার পৌর প্রশাসক জনাব মো. আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তফা, এবং হাজী আব্দুল গনি, সাবেক কাউন্সিলর, ১ নম্বর ওয়ার্ড ও সিনিয়র সহ-সভাপতি, পৌর বিএনপি, সখীপুর, টাঙ্গাইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শহিদুল ইসলাম, আহ্বায়ক, ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা পরিচালনা কমিটি।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের অভিভাবকদের সহযোগিতা ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।
পরে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা-২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।