1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

মাদারীপুরের রাজৈরে আলোচিত ইসলামীক বক্তার বাড়ীতে ঢুকে প্রাইভেটকারে আগুন দিলো দুর্বৃত্তরা,এলাকায় আতঙ্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামিক বক্তা ও ইসলামী স্কলার মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বসতবাড়িতে ঢুকে পেট্রোল ঢেলে একটি প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ( ৬, সেপ্টেম্বর) রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ঘরের সামনে গাড়ি পার্কিং করে ঘুমিয়ে ছিলেন আলোচিত বক্তা ও ইসলামিক স্কলার সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী। রোববার ভোরে বাড়ির দেয়াল টপকে বসতবাড়ীর ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এসময় অজ্ঞাত এক ব্যক্তি ঘরের সামনে রাখা টয়োটা করোলা ব্রান্ডের প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশ-পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কে বা কারা এবং কি কারণে এমন নাশকতার ঘটনা সংঘটিত হলো তা’ নিশ্চিত করে কেউ বলতে পারছেন না, তবে এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীকে সনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি)কুতুবউদ্দিন আহমেদ। সিসিটিভি’র ফুটেজ দেখে দুর্বৃত্তদেরকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে রাজৈর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট