1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি,জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস উল্টে নিহত-৪,আহত-২৫ শরীয়তপুরে রান্নাঘরে মজুত ছিল ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। বদলে গেছে যমুনার চর,আধুনিক প্রযুক্তিতে ফসলের বাম্পার ফলন। উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় কালিহাতীতে কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ভুয়া “মেজর” ও “এসপি”র ভয়ংকর ফাঁদ! সেনা সদস্যের ৩ লাখ টাকা ও চাকরি খেয়ে জাহাঙ্গীর গেটে ধরা সখীপুরে জাপানি স্টুডেন্ট ও জব ভিসা নিয়ে বিশেষ ফ্রি সেমিনার ভারতের কেরালায়,সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জ্বালানির বিকল্প উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের দুই কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি,জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ঠাকুরগাঁও সফর। সফরে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপটারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁওয়ের দিকে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

এরপর শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা ও সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিন (চোখামিয়া) এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে তিনি শহরের কালীবাড়ি এলাকায় নিজের বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়ো মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

রাষ্ট্রপতিকে দেওয়া এই সংবর্ধনায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাতে নিজ বাসভবনেই অবস্থান করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। কর্মসূচি শেষে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন তিনি। পরে সার্কিট হাউসে গিয়ে সেখান থেকে হেলিকপটারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক জানান, রাষ্ট্রপতির দুই দিনের সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার যাতায়াতের পথ, কর্মসূচির স্থান এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সফরকে ঘিরে যাতে সাধারণ মানুষের চলাচলে বড়ো ধরনের অসুবিধা না হয় এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেদিকেও নজর রাখা হচ্ছে। নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট