1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি,জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস উল্টে নিহত-৪,আহত-২৫ শরীয়তপুরে রান্নাঘরে মজুত ছিল ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। বদলে গেছে যমুনার চর,আধুনিক প্রযুক্তিতে ফসলের বাম্পার ফলন। উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় কালিহাতীতে কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ভুয়া “মেজর” ও “এসপি”র ভয়ংকর ফাঁদ! সেনা সদস্যের ৩ লাখ টাকা ও চাকরি খেয়ে জাহাঙ্গীর গেটে ধরা সখীপুরে জাপানি স্টুডেন্ট ও জব ভিসা নিয়ে বিশেষ ফ্রি সেমিনার ভারতের কেরালায়,সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জ্বালানির বিকল্প উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের দুই কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান

শরীয়তপুরে রান্নাঘরে মজুত ছিল ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধঃ

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূ রোকেয়া বেগম (৪০)। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুদ ছিল বলে দাবি করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ফারুক ছৈয়ালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রান্নার জন্য ঘরে ঢোকেন রোকেয়া বেগম। এ সময় রান্নাঘরে মজুত করে রাখা বিপুল পরিমাণ ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আহত রোকেয়াকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

‎স্থানীয়রা জানান, জাজিরার মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এর জের ধরে গত ১০ আগস্ট সন্ধ্যায় একই এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হন। পরে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ৭০ বছর বয়সী মান্নান সরদার মারা যান।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, শনিবার বিস্ফোরণ হওয়া বাড়ির মালিক ফারুক ছৈয়াল রেজাউল শিকদারের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। তবে এ বিষয়ে রেজাউল শিকদার বলেন, ফারুক তার মিছিল-মিটিংয়ে যেতে পারেন, আবার তিনি অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় সেখানকার বিএনপির কর্মসূচিতে অংশ নিতে পারেন। তবে তাকে সরাসরি নিজের সমর্থক বলা যাবে না।

রেজাউল শিকদার বলেন, আমি রাজনীতি করি। হয়তো সে আমার মিছিল-মিটিংয়ে যেতে পারে। আবার সে অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় সেখানের বিএনপির মিছিল-মিটিংয়ে যেতে পারে। তবে সে যে সরাসরি আমার সমর্থক, এমনটা নয়। আমি ঢাকায় অবস্থান করছি। বিস্ফোরণের ব্যাপারে বলতে পারছি না।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, দুপুরে রোকেয়া বেগম নামে এক নারীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, যা বোমা বিস্ফোরণের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

‎জাজিরা থানার (ওসি সালেহ্ আহম্মেদ বলেন, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে এবং একজন আহত হয়েছেন।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা সেখানে ককটেলগুলো মজুত করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট