1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে তরুণ আটক মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভেজাল গুড়ের কারখানায় অভিযান,৮০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে ঐতিহ্যবাহী গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম,জলাবদ্ধতা নিরসনে আশ্বাস আব্দুল্লাহ আউয়াল শফির জানাজায় হাজারো মানুষের ঢল রাজনগর ভেটেরিনারি হাসপাতাল ভেটেরিনারি সার্জন নেই গবাদি পশুর সেবা ব্যাহত নেপালে বন্যা-ভূমিধসে ধ্বংস ২০ হাজার ঘর সবুজে ভরেছে কাজীপুরের মাঠ, আমন ধান রোপণে মুখরিত প্রকৃতি। রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলার রায়,একজনের মৃত্যুদণ্ড,দুজনের যাবজ্জীবন কারাদণ্ড যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান: রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস মাদারীপুরে”স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা খাতে চাই সুশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি সখিপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বড়ইয়া ইউনিয়ান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা শুক্রবার (৪,আগষ্ট) জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সংস্থার কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির মহাসচিব মোঃ আলমগীর গনি, নির্বাহী সভাপতি মোঃ শাজাহান মোল্লা, নীতি-নির্ধারণী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মনজুর হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানটি সকালের ১ম পর্বের সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোঃ মামুন-অর-রশীদ ও ২য় পর্বের সঞ্চালনায় ছিলেন বরিশাল বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম,আর প্রিন্স। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করা, জেলা-উপজেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ের কমিটির কার্যক্রম পর্যালোচনা করা, বিগত দিনের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দিয়ে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতি সহ সংগঠনের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা- যা’ যথাযথভাবে দায়িত্ব নিয়ে পালনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে। তিনি আরও বলেন, সময়ের সাথে সাংবাদিকতার ধরণ ও প্রযুক্তি পরিবর্তিত হচ্ছে- তাই নতুন ও প্রবীণ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে হবে। একজন সাংবাদিক-কে শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশন করলেই হবে না- এক্ষেত্রে তথ্য যাচাই, অনুসন্ধান,আইন-নীতি-নৈতিকতা মানা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ সম্পর্কেও দক্ষ হতে হবে। সাংবাদিকদের গুণগত মান বৃদ্ধি এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তোলা জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য, দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় পাশে থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের অধিকার আদায়ে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য ও সাংগঠনিক শক্তি- এর উপর গুরাত্বারোপ করেন। অনুষ্ঠান থেকে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট