1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস মাদারীপুরে”স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা খাতে চাই সুশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি সখিপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বড়ইয়া ইউনিয়ান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আর্জেন্টিনার অধিনায়ক কে হচ্ছেন ? বিপর্যস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি মিঠাপুকুরে ইউএনও ও ফরেস্ট কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গল দেখিয়ে অবৈধভাবে সরকারি গাছ কর্তন ও বিক্রির অভিযোগ উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বৈরী আবহাওয়ার মধ্যেও মাদারীপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ানদের রিফ্রেশার্স কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদের দাবিতে সংবাদ সম্মেলন অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি চীনের কাছে আগাম সতর্কবার্তা চেয়েছিল নেপাল,দুর্যোগের পর উঠছে প্রশ্ন পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার আদর্শেই এগোবে বিএনপি: রিজভী

মাদারীপুরে”স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা খাতে চাই সুশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়, জেলা পরিবার-পরিকল্পনা দপ্তর ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে ‘স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা খাতে চাই সুশাসন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক)মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদের সভাপতিত্বে ও ‘সনাক’ (ইয়েসগ্রুপ) এর আহবায়ক সাংবাদিক আঞ্জুমান আরা জুলিয়ার সঞ্চালনায় বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর ২৫০ শয্যার হাসপাতালের ৩য় তলার হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ষ্টেকহোল্ডার, সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও এবং গণমাধ্যম কর্মী সহ অংশগ্রহণকারী সর্বস্তরের নাগরিকের সমন্বয়ে উম্মুক্ত আলোচনা সভা, প্রশ্নপর্ব, মতামত ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, বিশেষ অতিথি ছিলেন হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অখিল চন্দ্র সরকার, ড্যাবের নেতা ডাঃ মোঃ লুৎফর রহমান, পরিবার-পরিকল্পনা অফিস- মাদারীপুরের উপ-পরিচালক ডাঃ মতিউর রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা কমিটির সহ-সভাপতি এনায়েত নান্নু, প্রফেসর (অবঃ) মকবুল হোসেন, আন্না আক্তার, সদস্য ( স্বাস্থ্য বিভাগ, সনাক) ফরিদা ইয়াসমিন লাকি, কুমার লাভলু, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ এনায়েতুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার সভাপতি- দৈনিক বাংলা ও দৈনিক আলোকিত নিউজের প্রতিনিধি শরীফ মোঃ ফায়েজুল কবীর, সাংবাদিক মনজুর হোসেন (চ্যানেল ওয়ান টিভি), অজয় কুন্ড (প্রথম আলো), সাগর হোসেন তামিম (নিউজ-২৪ টিভি) শাহাদাত হোসেন জুয়েল( জিটিভি) সহ অন্যান্য সাংবাদিক ও সুধীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ষ্টেকহোল্ডারদের নিকট থেকে স্বাস্থ্য সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশ্ন ও মতামত অত্যন্ত ধৈর্য্যের সাথে শোনেন এবং তার উত্তর প্রদান করেন প্রধান অতিথি সিভিল সার্জন, আরএমও, পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এবং অন্যান্য ডাক্তারগণ। এসময়, মাদারীপুর সদর ২৫০ শয্যার হাসপাতালের বিভিন্ন ইউনিটের সেবার মান নিয়ে কিছু সন্তোষ ও অসন্তোষ বিষয়াদির উপর আলোকপাত করে সেবার মান আরও বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। যা’র মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা, এ্যাম্বুলেন্স সেবা, এক্সরে ইউনিট, শিশু ফিডিং কর্ণার, গাইনি বিভাগ, হাম ও ডেঙ্গু কর্ণার,ডায়রিয়া ইউনিট, আইসিইউ বিভাগ,মাতৃমঙ্গল বিভাগ, নার্স পরিষেবা সহ অন্যান্য বিষয়াদি প্রাধান্য পায়।

অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন,টিআইবি’র প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাত অসন্তোষজনক ও ভালো বলা হয়নি, এই খাতের উন্নতি দরকার, আমরা মাদারীপুর সদর ২৫০ শয্যার হাসপাতালটিকে সেবার দিক থেকে দেশের মধ্যে স্বনামধন্য স্থানে, সম্পূর্ণ দুর্ণীতিমুক্ত ও শতভাগ সেবার প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই। এক্ষেত্রে তিনি ডাক্তার, নার্স, হাসপতাল কর্তৃপক্ষ ও সর্বস্তরের নাগরিকদের সচেতন হবার আহবান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট