1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস মাদারীপুরে”স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা খাতে চাই সুশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি সখিপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বড়ইয়া ইউনিয়ান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আর্জেন্টিনার অধিনায়ক কে হচ্ছেন ? বিপর্যস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি মিঠাপুকুরে ইউএনও ও ফরেস্ট কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গল দেখিয়ে অবৈধভাবে সরকারি গাছ কর্তন ও বিক্রির অভিযোগ উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বৈরী আবহাওয়ার মধ্যেও মাদারীপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ানদের রিফ্রেশার্স কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদের দাবিতে সংবাদ সম্মেলন অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি চীনের কাছে আগাম সতর্কবার্তা চেয়েছিল নেপাল,দুর্যোগের পর উঠছে প্রশ্ন পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার আদর্শেই এগোবে বিএনপি: রিজভী

আর্জেন্টিনার অধিনায়ক কে হচ্ছেন ?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

লিওনেল মেসিকে ঘিরেই গত দুই দশক আবর্তিত হয়েছে আর্জেন্টিনা ফুটবল। সোমবার তার অবসরে কি অথৈ জলে পড়ে গেল আলবিসেলেস্তেরা? নিঃসন্দেহে তার শূন্যতা অপূরণীয়।

কিন্তু থেমে তো থাকবে না আর্জেন্টিনার ফুটবল। মেসি পরবর্তী যুগে কার নেতৃত্বে খেলবে তারা, এখন এই প্রশ্ন ঘুরেফিরে আসছে।

প্রথম অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নামই সামনে এসেছে। এতদিন মেসি ও নিকোলাস ওতামেন্দির পর তৃতীয় পছন্দের অধিনায়ক ছিলেন তিনি।

এবার সতীর্থ ও কোচিং স্টাফ দুই পক্ষেরই সমর্থনে আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব তার কাঁধে উঠতে চলেছে বলে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার।

মাঠে আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার ক্ষমতা ও নেতৃত্ব দেওয়ার স্বভাবের কারণে তিনি মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন।

মেসিহীন দলের রক্ষণ সামলানোর পাশাপাশি খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ধরে রাখাও হবে তার অন্যতম বড় দায়িত্ব।

স্বয়ং মেসিও রোমেরোর নেতৃত্বের গুণ নিয়ে প্রশংসা করেছিলেন। আর্জেন্টিনার রক্ষণকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে রোমেরোর অসাধারণ ভূমিকার কথা স্বীকার করেছিলেন তিনি।

তাই তো পরবর্তী অধিনায়ক হিসেবে রোমেরোর নাম সামনে আসা প্রত্যাশিত।

বড় চ্যালেঞ্জ রোমেরোর সামনে। লিওনেল স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা গত কয়েক বছরে একের পর এক সাফল্য পেয়েছে।

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ ও ২০২৪ সালের কোপা আমেরিকা তিনটি বড় ট্রফিই জিতেছে আলবিসেলেস্তে, যে সাফল্যের কেন্দ্রবিন্দু ছিলেন মেসি।

এবার তার অনুপস্থিতিতে সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব নতুন নেতৃত্বের।

মেসির অবসরে শুধুমাত্র অধিনায়ক পরিবর্তনই নয়, আর্জেন্টিনা দলের জন্য একটি প্রজন্মের পরিবর্তনও হতে চলেছে। দীর্ঘ ২১ বছর জাতীয় দলের হয়ে খেলার পর মেসি সরে দাঁড়ানোয় এবার বড় ভূমিকা রাখতে হবে তরুণ ফুটবলারদের।

এমন সময়ে রোমেরোর অভিজ্ঞতা ও নেতৃত্বের ক্ষমতা স্কালোনির দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট