1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদের দাবিতে সংবাদ সম্মেলন অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি চীনের কাছে আগাম সতর্কবার্তা চেয়েছিল নেপাল,দুর্যোগের পর উঠছে প্রশ্ন পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার আদর্শেই এগোবে বিএনপি: রিজভী শরীয়তপুরে প্রবাসীর ৩৭ লাখ টাকা ও স্বর্ণালংকার আত্মসাত করে পালিয়েছে স্ত্রী নুসরাত জাহান পাপিয়া নামের এক নারী বদলগাছীতে নজরুল বর্ষ অনুষ্ঠিত লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড,তিনজনের যাবজ্জীবন আমতলী সৌন্দর্যবর্ধনে সাড়ে ১২ কোটি টাকার কাজ চলাকালেই ধসে পড়ল টুঙ্গিপাড়ায় সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ সব পাপ ধুয়েমুছে আল্লাহর নাম নিয়ে মরতে চাই: পপি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা জাতীয় সংসদে চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌকা ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত পাসপোর্ট অফিসে হয়রানি ও অনিয়মের অভিযোগ,৫ দফা দাবি ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় বড় হামলার প্রস্তুতি রাশিয়ার দেশের ১,৪৯৮ পর্যটন কেন্দ্র ঘিরে সরকারের মহাপরিকল্পনা

শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় এক নিরপরাধ স্বামীকে মাদক মামলায় আটকের অভিযোগ তুলে তার নিঃশর্ত মুক্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) শৈলকুপা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মোছাঃ জেসমিন নাহার নামের এক নারী।
লিখিত বক্তব্যে শৈলকুপার মঝুদারপাড়ার বাসিন্দা মোছাঃ জেসমিন নাহার জানান, তার স্বামী মিজানুর রহমান (৪০), পিতা: জালাল উদ্দিন বিশ্বাস, কখনো কোনো ধরনের মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করেন না। এমনকি তিনি পান, বিড়ি, সিগারেট বা জর্ছাও ব্যবহার করেন না বলে দাবি করেন তিনি।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, গতকাল রাতে দেবতলা নদীর চরে হাঁসের খামারে কাজ করার সময় শৈলকুপা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে থানায় খোঁজ নিয়ে জানতে পারেন যে, মিথ্যা মাদকের অভিযোগ দিয়ে তাকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। তার স্বামীর বিরুদ্ধে আনীত এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে তিনি এ ঘটনায় জেলা সদর কিংবা মেডিকেল কলেজ হাসপাতালের মতো মানসম্মত ল্যাব টেস্টের দাবিও জানান।
সংবাদ সম্মেলনে গৃহবধূর স্বামী মিজানুর রহমানের দ্রুত মুক্তি ও সুষ্ঠু ন্যায়বিচারের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট