1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার আদর্শেই এগোবে বিএনপি: রিজভী শরীয়তপুরে প্রবাসীর ৩৭ লাখ টাকা ও স্বর্ণালংকার আত্মসাত করে পালিয়েছে স্ত্রী নুসরাত জাহান পাপিয়া নামের এক নারী বদলগাছীতে নজরুল বর্ষ অনুষ্ঠিত লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড,তিনজনের যাবজ্জীবন আমতলী সৌন্দর্যবর্ধনে সাড়ে ১২ কোটি টাকার কাজ চলাকালেই ধসে পড়ল টুঙ্গিপাড়ায় সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ সব পাপ ধুয়েমুছে আল্লাহর নাম নিয়ে মরতে চাই: পপি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা জাতীয় সংসদে চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌকা ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত পাসপোর্ট অফিসে হয়রানি ও অনিয়মের অভিযোগ,৫ দফা দাবি ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় বড় হামলার প্রস্তুতি রাশিয়ার দেশের ১,৪৯৮ পর্যটন কেন্দ্র ঘিরে সরকারের মহাপরিকল্পনা ৫ আগস্টের আগে কিছু সাংবাদিক গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন, সাংবাদিক ইউনিয়নের অনুষ্ঠানের,ইঞ্জিনিয়ার শ্যামল মাদারীপুরে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সৈয়দ আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ কারিনা কাপুর খান ও আরতি কদবের নতুন সিনেমা নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৬৩৩,নিখোঁজ প্রায় তিন হাজার

আমতলী সৌন্দর্যবর্ধনে সাড়ে ১২ কোটি টাকার কাজ চলাকালেই ধসে পড়ল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভা ভবনের সামনের দিঘিতে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। তবে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে নবনির্মিত ওয়াকওয়ের (হাঁটার পথ) বড় একটি অংশ। এতে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজের মান নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি ও শহরবাসীর বিনোদনের জন্য দিঘিটিকে কেন্দ্র করে একটি বড় ধরনের সৌন্দর্যবর্ধন প্রকল্প হাতে নেওয়া হয়। প্রাক্কলিত সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে রিটেইনিং ওয়াল নির্মাণ, দিঘির চারপাশ বাঁধাই, ওয়াকওয়ে এবং নান্দনিক আলোকসজ্জার কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
তবে আজ সকালে পৌরসভা ভবনের একদম সামনের অংশের ওয়াকওয়ে ও গার্ড ওয়াল হঠাৎ করে বিকট শব্দে দিঘির ভেতর ধসে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার, পাইলিংয়ে গাফিলতি এবং সঠিক তদারকির অভাবই এই ধসের মূল কারণ।
এলাকাবাসীর ভাষ্য, “কাজের শুরু থেকেই আমরা গাদাগাদি করে পাইলিং ও নিম্নমানের ঢালাইয়ের বিষয়ে আপত্তি তুলেছিলাম। সাড়ে ১২ কোটি টাকার বাজেট হওয়ার পরও যদি নির্মাণ শেষ হওয়ার আগেই এভাবে ভেঙে পড়ে, তবে এটি স্পষ্টতই অনিয়ম ও চরম দুর্নীতি।”
এদিকে ওয়াকওয়ে ধসে পড়ার ঘটনা স্বীকার করে সংশ্লিষ্ট পৌর প্রকৌশল বিভাগ জানায়, মাটির তলদেশের গঠনগত দুর্বলতা এবং সম্প্রতি হওয়া বৃষ্টির কারণে পানির চাপ বেড়ে এই ধস নেমে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত নিজ খরচে তা সংস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রকল্পের কাজে কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিষয়টি নিয়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে পৌর এলাকায়। সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকল্পের সঠিক তদারকি ও কাজের মান নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট