1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে পাটের বাম্পার ফলন,বাড়তি লাভ এনে দিচ্ছে পাটখড়ি। সালিসি বৈঠকে চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করে মানববন্ধব সারের লুটপাট রোধে বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, কোন দেশের কতজন আটা,ময়দা ও চিনির দাম বাড়ছে, মাছ-মাংস ও ডিমের বাজার চড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদ উত্তপ্ত,বিরোধী দলের ওয়াকআউট মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট,দুই লক্ষ টাকা জরিমানা কাজিপুরে বাড়ছে লাভজনক কলা চাষ সাংবাদিকের জালে গাঁজা ব্যবসায়ী: গণপিটুনি খেয়ে ‘বাবা-মা নেই উলিপুরে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচন,কার্যকরী সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নিশাদূল ইসলাম নিশাদ মাদারীপুরে যমজ বোনের পানিতে পড়ে মৃত্যু দেখে অন্য বোনেরও দম বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১৬২,নিখোঁজ ৪০৩ পর্যটক ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু  গ্যাস নিতে আধা বেলা পার,জমার টাকা তুলতেই হিমশিম সিএনজি অটোরিকশা চালকরা রাজাপুরে জমি দখলের অভিযোগ,সংবাদ সম্মেলন করেছেন রুহানা আক্তার নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ডিমলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

কাজিপুরে পাটের বাম্পার ফলন,বাড়তি লাভ এনে দিচ্ছে পাটখড়ি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

কাজিপুরে অনুকূল আবহাওয়া ও বড় ধরনের বালাইমুক্ত পরিবেশের কারণে এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। সময়োপযোগী বৃষ্টিপাত পাটের চমৎকার বৃদ্ধি ও গুণগত মান নিশ্চিত করেছে। চলতি মৌসুমে ক্ষেতে কোনো প্রকার ক্ষতিকর পোকা বা রোগের প্রাদুর্ভাব ঘটেনি। উপরন্তু, পর্যাপ্ত বৃষ্টির পানির সহজলভ্যতা পাট জাগ দেওয়ার প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলেছে। সময়োপযোগী বৃষ্টিপাত কারণে পাটের চমৎকার বৃদ্ধি হয়েছে। সোনালী আঁশের পাশাপাশি পাটখড়ির ক্রমবর্ধমান চাহিদা ও ভালো দামে বেশ লাভবান হচ্ছেন স্থানীয় চাষিরা। অনেক ক্ষেত্রে শুধু পাটখড়ি বিক্রির টাকাতেই উঠে আসছে পুরো পাট চাষের খরচ। সিংড়াবাড়ী গ্রামের কৃষক আলী আজগর জানান, এবার পাটের দাম ভালো। পাশাপাশি প্রতি আঁটি পাটখড়ি আকারভেদে ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাইকারি দরে প্রতি ১০০ আঁটি পাটখড়ি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১৯০০ টাকায়। এতে কৃষকেরা নিজেদের জ্বালানির চাহিদা মিটিয়ে বাড়তি অর্থ ঘরে তুলতে পারছেন। রোদে শুকানো পাটখড়ি কিনতে ব্যবসায়ীরা সরাসরি বাড়িতে চলে আসছেন। পূর্বে শুধু জ্বালানি, খেতের বেড়া ও পানের বরজে এটি ব্যবহৃত হলেও বর্তমানে দেশের বিভিন্ন পার্টিকেল বোর্ড মিল ও হস্তশিল্পজাত পণ্য তৈরিতে পাটখড়ির ব্যাপক ব্যবহার হচ্ছে। তবে যমুনা নদীর চরাঞ্চলের অসচ্ছল পরিবারগুলোর কাছে এটি এখনও রান্নার মূল উপাদান।আর্থিক লাভের হিসাব দিয়ে কাজিপুর ইউনিয়নের সাত্তার পাটচাষি জানান, এক বিঘা জমির পাটখড়ি শুকিয়ে বিক্রি করলে অন্তত ১৪ থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব।কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, “চলতি মৌসুমে এ উপজেলায় ৪ হাজার ২৫০ হেক্টর জমিতে পাটের বাম্পার ফলন হয়েছে। পাটখড়ির ভালো দাম মেলায় কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়ছে।”সিরাজগঞ্জের রতনকান্দি, নাটুয়ারপাড়া, মেঘাই, ঢেকুরিয়া, সোনামুখী ও জর্জিরা হাটে পাটখড়ি বেচাকেনা হচ্ছে। চরাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে পাইকাররা পাটখড়ি ক্রয় করে নৌকায় করে নিয়ে যাচ্ছেন।সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মাওলা জানান, এ বছর জেলায় ১৪ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষ হয়েছে। পার্টিকেল বোর্ড ও হস্তশিল্পের পাশাপাশি পাটখড়ির ছাই প্রিন্টারের কালি তৈরিতে ব্যবহৃত হওয়ায় এর বৈশ্বিক চাহিদাও বাড়ছে, যা কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট