
চরফ্যাশন প্রতিনিধিঃ
রাজধানী ঢাকা থেকে ফেরার পথে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছেন সাধারণ জনগণ ও সংবাদকর্মীরা। গণধোলাইয়ের শিকার হয়ে ওই ব্যবসায়ী হাত জোড় করে ক্ষমা চাওয়ার পর স্থানীয়রা তাকে মুচলেকায় ছেড়ে দেন।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, ঢাকা থেকে আসার পথে সন্দেহজনক গতিবিধির কারণে ওই গাঁজা ব্যবসায়ীকে প্রথমে এক সাংবাদিকের নজরে পড়েন এবং পরবর্তীতে সাধারণ মানুষের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হলে উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দেয়।
ধোলাই খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যবসায়ী উপস্থিত জনতার কাছে আকুল হয়ে মাফ চাইতে শুরু করেন। এরপর তার নাম-পরিচয় জানতে চাইলে তিনি একেক সময় একেক রকম বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। প্রথমে নিজের বাড়ি চরফ্যাশন দাবি করলেও পরক্ষণেই তা পরিবর্তন করে ইলশা বলে জানান।
এলোমেলো তথ্যের কারণে উপস্থিত লোকজনের সন্দেহ বাড়লে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি নিজের নাম সুমন বলে স্বীকার করেন। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তিনি কান্নাকাটি শুরু করেন এবং দাবি করেন, তার কোনো বাবা বা মা নেই। এতিম হওয়ার কথা বলে জনতার সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন তিনি।
মাদক ব্যবসার কথা স্বীকার করে আকাশ থেকে পড়ার ভান ধরে তিনি বারবার ক্ষমা চাইতে থাকেন। তার এমন হাস্যকর ও নাটকীয় কৈফিয়ত দেখে উপস্থিত জনতা শেষ পর্যন্ত তাকে পুলিশে না দিয়ে ক্ষমা করে ছেড়ে দেন। তবে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে দূরে থাকার কঠোর হুঁশিয়ারি দেন স্থানীয়রা।